রবিবার ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

উখিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্টিত

বুধবার, ০৫ নভেম্বর ২০২৫
78 ভিউ
উখিয়ায় মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্টিত

দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়ায় পালংখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হলো মাদক বিরোধী জনসচেতনতামূলক মতবিনিময় সভা।

বুধবার সকালে সভার আয়োজন করেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন -১৫।

সভায় প্রধান অতিথি হিসেবে ছিলেন কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান।

তিনি মাদকের সাথে জড়িত সবাইকে সে পথ থেকে ফিরে আসার আহ্বান জানান।

এসময় তিনি মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের অংশ হিসেবে এবং শিক্ষার্থীরা যেন মাদকের সাথে জড়িয়ে না পড়ে সে জন্য তাদের শপথ বাক্য পাঠ করান।

সভায় সভাপতিত্ব করেন র‌্যাব-১৫, কক্সবাজার এর অধিনায়ক লে.কর্ণেল মোঃ কামরুল হাসান।

তিনি বলেন, মাদক শুধু ব্যক্তিকেই নয়, পুরো পরিবার ও সমাজকেও ধ্বংস করে দেয়।

শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষে মাদক নিয়ন্ত্রন করা সম্ভব নয়।

এ জন্য আমাদের তীব্র সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

প্রতিটি তরুণ যেন সচেতন হয়, মাদকের বিরুদ্ধে সোচ্চার হয়।

এছাড়াও তিনি সাংবাদিকদের প্রচার করতে আহ্বান করেন, কোন অসচ্ছল পরিবারে যদি মাদকাসক্ত থাকলে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১৫, কক্সবাজারে যোগাযোগ করে ।

র‌্যাব তাদের জন্য মাদকাসক্তি থেকে মুক্তি দিতে পুণর্বাসনের সকল খরচ বহন করবে।

অনুষ্ঠানে ৬৪ বিজিবি এর উপ-অধিনায়ক, উখিয়া উপজেলার সার্কেল এডিশনাল এসপি, ৮ এপিবিএন এর এডিশনাল এসপি, সিভিল সার্জনের কার্যালয় প্রতিনিধি , মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের প্রতিনিধি এবং উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।

তরুণদের উৎসাহ দিতে সভায় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ফুটবল টিমের অধিনায়ক মোবারক হোসেন, জনপ্রিয় সঙ্গিত শিল্পী মালেক।

এছাড়াও উপস্থিত ছিলেন গণ্যমান্য ব্যক্তিবর্গসহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, স্থানীয় বাসিন্দা এবং মাদ্রসা ও স্কুলের ছাত্র-ছাত্রীরা।

অনুষ্ঠানে জনপ্রিয় সঙ্গিত শিল্পী মালেক শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন ও গান পরিবেশন করেন।

অনুষ্ঠানের শেষভাগে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ এবং ক্রীড়া সামগ্রী তুলে দেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান ও র‌্যাব-১৫ এর অধিনায়ক লে.কর্ণেল মোঃ কামরুল হাসান।

78 ভিউ

Posted ৮:৪৯ অপরাহ্ণ | বুধবার, ০৫ নভেম্বর ২০২৫

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com