
রোতাব চৌধূরী :: ” পরিকল্পিত পরিবার নিরাপদ মাতৃত্বের অঙ্গীকার” এ প্রতিপাদ্যে কক্সবাজারে আগামী ৬ থেকে ১১ ডিসেম্বর উদযাপিত হবে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ।
এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীব।
সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, মাতৃ মৃত্যু ও শিশু মৃত্যু রোধে প্রাতিষ্ঠানিক ডেলিভারীর কোন বিকল্প নেই।
এ ছাড়া পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ সফল করতে সবধরনের সহযোগিতা করা হবে বলে জানান তিনি।
সভায় পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ পরিচালক বিপ্লব বড়ুয়া,জেলা পুলিশের কন্ট্রোর রুমের ইনচার্জ শফিকুল ইসলাম,ক্লিনিক্যাল কন্ট্রাসেপশনের সহকারী পরিচালক ডাঃ নুরুস সাফা চৌধুরী,RRRC অফিসের হেলথ কো-অরডিনেটর ডাঃ সারোয়ার জাহানসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,স্বাস্থ্য বিভাগ, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র প্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও বেগবান করতে জনসচেতনতা বৃদ্ধি, সেবা নিশ্চিতকরণ, মা ও শিশু স্বাস্থ্যের মানোন্নয়নসহ বিভিন্ন দিক নিয়ে মতবিনিময় করেন এবং সিজার নিরুৎসাহিত করণে সকলের সহযোগিতা কামনা করেন।

Posted ১১:২১ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta