
রোতাব চৌধূরী :: কক্সবাজারে জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইন শৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ ও উৎসব মুখর পরিবেশে সম্পন্ন করতে এবং জেলার আইনশৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,অবৈধ দখলদারদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা,পর্যটনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন,সুষ্ঠ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে জাতীয় নির্বাচন সম্পন্ন করার লক্ষে সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।
সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো শাহিদুল আলম, কউক সচিব সানজিদা বেগম,সাবেক হুইপ শাহজাহান চৌধুরীসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,সেনাবাহিনী,পুলিশ,র্যাবসহ বিভিন্ন আইনশৃংখলা বাহিনীর কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভায় অনির্ধারিত স্থানে ইজারা আদায় বন্ধ,সাধারণ জনগণের মাঝে সরকারি স্বাস্থ্যসেবা নির্বিঘ্নে পৌঁছে দেওয়া,নির্বাচন বানচালকারী দুষ্কৃতদের বিরুদ্ধে সজাগ থাকা এবং অবৈধ অস্ত্র উদ্ধার,সামাজিক মাধ্যমে গুজব রোধে কঠোর ব্যবস্থা নেওয়া, শহরের ট্রাফিক ব্যবস্থাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


Posted ৫:৫২ অপরাহ্ণ | রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta