
সরওয়ার কামাল,মহেশখালী :: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য কক্সবাজার–২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনের প্রার্থী ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থী ঘোষণা করেন।
একই দিন কক্সবাজার–২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনেরও প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
এ আসনে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদকে প্রার্থী ঘোষণা করা হয়েছে।
এরপূর্বে বিএনপি কর্তৃক সারাদেশে প্রার্থীরা ঘোষনা করা হলেও কক্সবাজারের এই আসন নিয়ে ছিল নেতাকর্মী সমর্থক ও ভোটারদের মধ্যে নানান আলোচনা ও সমালোচনা কে হবেন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষের প্রার্থী।
অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কক্সবাজার–২ (কুতুবদিয়া–মহেশখালী) আসনে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদকে ধানের শীষের প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হলে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে তেমন উৎসব আমেজ দেখা যায়নি।
কারণ দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জীবন সংকটাবস্থার জন্য তারা চিন্তিত।
এলাকার লোকজন ও সমর্থকরা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জানায়, আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদকে আপামর মানুষ অত্যন্ত ভালবাসে। উনি দলীয় নেতাকর্মী সহ এলাকার সকল পেশার মানুষের জন্য নিবেদিত প্রাণ। এলাকার মানুষের মুখে হাসি ফুটানোই হচ্ছে আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ একমাত্র স্বপ্ন। আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি এবং আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদকে বিএনপির প্রার্থী ঘোষণা করায় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামীদিনের তারেক রহমানসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দেকে ধন্যবাদ জানাই।

Posted ২:২৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta