রবিবার ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ১৪ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

চকরিয়ায় সন্ত্রাসী হামলায় পৌরসভার দুই স্টাফ আহত

বুধবার, ১২ নভেম্বর ২০২৫
103 ভিউ
চকরিয়ায় সন্ত্রাসী হামলায় পৌরসভার দুই স্টাফ আহত

এম জিয়াবুল হক, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নে অবস্থিত সরকারি পর্যটন জোন নিভৃত নিসর্গ পার্কে বিদ্যুৎ সংযোগ লাইনের কাজ করতে গিয়ে দিনেদুপুরে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন পৌরসভার দুই কর্মকর্তা-কর্মচারী।

বুধবার (১২ নভেম্বর) বিকাল তিনটার দিকে পার্কের ভেতরে নিরাপত্তার কাজে নিয়োজিত গ্রাম পুলিশ সদস্যদের উপস্থিতিতে ঘটেছে এ হামলার ঘটনা।

আহতরা হলেন চকরিয়া পৌরসভার সড়ক বাতি ও লাইটিং পরিদর্শক মোঃ রাজিফুল মোস্তফা (৪৫) ও বিদ্যুৎ লাইনম্যান মাহাবুব আলম (৪২)।

আহতরা চকরিয়া উপজেলা সরকারি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।

আহত রাজিফুল মোস্তফা বলেন, চকরিয়া উপজেলা প্রশাসনের মালিকানাধীন সরকারি পর্যটন জোন নিভৃত নিসর্গ পার্কে ইতোমধ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান কতৃক বিভিন্ন উন্নয়নমূলক কাজ চলছে।

এরইমধ্যে সড়ক বাতি স্থাপনও উন্নয়ন কাজের একটি অংশ।

বুধবার বিকালে চকরিয়া পৌরসভার প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান স্যারের নির্দেশে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের সহায়তায় আমি (চকরিয়া পৌরসভার সড়ক বাতি পরিদর্শক) এবং পৌরসভার বিদ্যুৎ লাইনম্যান মাহবুব আলম নিভৃত নিসর্গ পার্কে গিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজনের সঙ্গে পার্কের সড়ক বাতি লাগোনার কাজ শুরু করি।

ওইসময় হঠাৎ করে ১৫/২০ জনের একদল নারী-পুরুষ দখলবাজ লাঠিসোটা নিয়ে সেখানে উপস্থিত হন। একপর্যায়ে কিছু বুঝে উঠার আগে স্থানীয় পুর্ব সুরাজপুর ভিলেজারপাড়ার শহিদুল্লাহ মিয়াজীর ছেলে আবুল বশর এসে আমাদের উপর হামলা চালায়।

এসময় সড়ক বাতি লাগানোর কাজে বাঁধা দিয়ে আমার মুখমন্ডলে কিল-ঘুষি মেরে ফুলা জখম করে। ঘটনার সময় গ্রাম পুলিশ সদস্যরা উপস্থিত থাকলেও আমাদেরকে উদ্ধারে চেষ্টা করেননি।

অথচ নিভৃত নিসর্গ পার্কের উন্নয়ন কাজের সময় নিরাপত্তার জন্য তাদেরকে সেখানে পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

তিনি বলেন, হামলা চালিয়ে আমাদেরকে শাররীক ভাবে মারধর, সরকারি পর্যটনের সড়ক বাতি লাগানোর কাজে বাঁধা সৃষ্টির বিষয়টি তাৎক্ষণিক চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) অবহিত করা হয়েছে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আতিকুর রহমান বলেন, সরকারি পর্যটন জোন নিভৃত নিসর্গ পার্কে বিদ্যুৎ সংযোগ লাইন স্থাপন কাজ করতে গিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের হাতে চকরিয়া পৌরসভার দুই স্টাফ আহত হয়েছেন।

এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে চকরিয়া থানার ওসিকে বলা হয়েছে। আহতরা চিকিৎসা শেষে এবিষয়ে থানায় এজাহার জমা দেবেন।

103 ভিউ

Posted ৯:৫৯ অপরাহ্ণ | বুধবার, ১২ নভেম্বর ২০২৫

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com