
হেলাল উদ্দিন, টেকনাফ :: কক্সবাজারের সীমান্ত সুরক্ষা ও মাদকের বিরুদ্ধে “জিরো টলারেন্স” নীতি বাস্তবায়নে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) একটি মাদকবিরোধী সফল অভিযান সম্পন্ন করেছে।
এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার ৪ ডিসেম্বর টেকনাফে বিজিবির হাতে ৪,০০০ পিচ ইয়াবা উদ্ধার হয়েছে।
এ তথ্য নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান জানান,গোপন সূত্রে তারা খবর পায় যে, টেকনাফ বিওপির দায়িত্বপূর্ণ বিআরএম-৭ হতে ৬০০ গজ দক্ষিণে নাট্যংপাড়া সংলগ্ন বরফ কল এলাকার দিকে ২/৩ জন অজ্ঞাত পাচারকারী স্থানীয় মাদক ব্যবসায়ীর কাছে ইয়াবা হস্তান্তর করবে।
গোয়েন্দা তথ্য অনুসারে বিজিবি এলাকাটি নজরদারির আওতায় আনে।
সন্ধ্যা ৭টায় টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক এর নির্দেশে বিজিবির বেশ কয়েকটি চৌকস টহল দল, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে এলাকাটি ঘেরাও করে অভিযানে নামে।
এ সময়, স্থানীয়রা বিজিবিকে অজ্ঞাত কয়েকজন ব্যক্তির ইয়াবাসহ অবস্থানের বিষয়টি নিশ্চিত করলে বিজিবি টহল দল ও K-9 ইউনিট উচ্চ প্রশিক্ষিত ডগ সহকারে অজ্ঞাত মাদক পাচারকারীদের ধরতে দ্রুত অ্যাকশনে যায়।
বিজিবির উপস্থিতি টের পেয়ে গ্রেপ্তার এড়াতে অজ্ঞাত মাদক কারবারিরা ইয়াবা ফেলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরবর্তীতে, প্রশিক্ষিত K-9 মাদক অনুসন্ধানী ডগ “চেরী” সহ সন্দেহজনক বসতভিটায় ও ঝোপঝাড়ে দীর্ঘ সময় তল্লাশি করে ছোট ছোট প্যাকেটে ফেলে যাওয়া সর্বমোট ৪,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তবে পলায়নকারী অজ্ঞাত মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারের প্রচেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অপরাধীদের উদ্দেশ্য ছিল গোপনে খুচরা বিক্রেতাদের কাছে মাদক পৌঁছে দেয়া।
বিজিবি-২ অধিনায়ক আরও জানান,উদ্ধারকৃত মাদকদ্রব্য আইনগত প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

Posted ২:০৭ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta