সোমবার ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

সোমবার ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

পেকুয়ায় দু’সহোদরের মধ্যে সংঘর্ষ : আহত-৭

মঙ্গলবার, ০৮ আগস্ট ২০১৭
512 ভিউ
পেকুয়ায় দু’সহোদরের মধ্যে সংঘর্ষ : আহত-৭

নাজিম উদ্দিন,পেকুয়া(৭ আগষ্ট) :: পেকুয়ায় দু’সহোদরের মধ্যে সংঘর্ষের খবর পাওয়া গেছে। এ সময় উভয়পক্ষের অন্তত ৭ জন গুরুতর আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্ধার করে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। ঘটনার জের ধরে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ছে।

সোমবার (৭ আগষ্ট) বিকেল তিনটার দিকে উপজেলার সদর ইউনিয়নের সরকারীঘোনা এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন ওই এলাকার মৃত সিরাজুল ইসলামের পুত্র ইয়ার মোহাম্মদ(৪৩), ছেলে তৌহিদুল ইসলাম(২৩), এয়ার মোহাম্মদের স্ত্রী জাহানআরা বেগম(৩৭), মেয়ে তাসমিন আক্তার(১৯)।

অপরপক্ষের আহতরা হলেন ওই এলাকার মৃত সিরাজুল ইসলামের ছেলে নুর মোহাম্মদ(৫০), তার ভাই আজিজুর রহমান(৪০), মোহাম্মদ কাইয়ুম(৩৫)। এদের মধ্যে এয়ার মোহাম্মদ ও নুর মোহাম্মদের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, বসতভিটার জায়গা নিয়ে এয়ার মোহাম্মদ ও নুর মোহাম্মদ দু’সহোদরের মধ্যে বিরোধ চলছিল। এক শতক জায়গা নিয়ে দু’ভাইয়ের মধ্যে বিরোধ ছিল। ওই দিন এয়ার মোহাম্মদের স্ত্রী জাহানারা বেগম মাথা গোজার ঠাঁই পেতে সেখানে বাড়ি নির্মাণ করছিলেন। এ সময় নুর মোহাম্মদ গং এসে বাধা দেয়।

এ নিয়ে দু’পক্ষের মধ্যে বাকবিতন্ডা হয়। হাতাহাতিও হয়। এর কিছুক্ষন পর নুর মোহাম্মদের নেতৃত্বে তার অপর ভাই ভাড়াটে লোকজন এয়ার মোহাম্মদের বসতবাড়িতে হানা দেয়।

এ সময় ধারালো অস্ত্র স্বস্ত্র নিয়ে দু’পক্ষ মারপিটে জড়ান। নুর মোহাম্মদের পক্ষে উত্তেজিত লোকজন এয়ার মোহাম্মদের বাড়িতে ব্যাপক তান্ডবসহ বাড়িঘর ভাংচুর চালায়। পেকুয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

গ্রাম পুলিশ দানু জানায়, আমরা পরিস্থিতি নিয়ন্ত্রনের চেষ্টা করছি।

ইউপি সদস্য মোহাম্মদ ইসমাইল জানান, এক শতকেরও কিছু বেশী জায়গা নিয়ে তারা দু’পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে বৈঠক হয়েছে। এয়ার মোহাম্মদ সঠিক আছেন। কিন্তু তারা অন্যায় করছে। মারামারির বিষয়টি আমি জেনেছি। ঘরবাড়ি ভাংচুর হয়েছে। দফাদার দানু গিয়েছিল।

512 ভিউ

Posted ১:২৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৮ আগস্ট ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com