সোমবার ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

সোমবার ১৯শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেড় কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে

শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫
84 ভিউ
বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে দেড় কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে

এম জিয়াবুল হক, চকরিয়া :: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ধানের শীষের পক্ষে চতুর্থ দিনের মতো শুক্রবার সকাল থেকে দুপুর বারোটা পর্যন্ত নিজের নির্বাচনী এলাকা কক্সবাজারের চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা, কোনাখালী, বিএমচর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, কক্সবাজার-১ আসনে (চকরিয়া পেকুয়া) বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী সালাহউদ্দিন আহমেদ।

বেলা সাড়ে এগারোটায় বিএমচর ইউনিয়ন বিএনপি আয়োজিত বহদ্দারকাটা স্টেশনে নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে সালাহউদ্দিন আহমেদ বলেছেন, শহীদের রক্তের শপথ, বিএনপির শপথ, বিএনপির প্রতিশ্রুতি, আমাদের শপথ, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের রায় নিয়ে বিএনপি ক্ষমতায় আসলে জনগণের প্রত্যাশা অনুযায়ী বাংলাদেশে আইনের শাসনের বাংলাদেশ প্রতিষ্ঠা হবে।

এদেশের ধর্মবর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে। গণতান্ত্রিক অধিকার,নাগরিক অধিকার,মৌলিক অধিকার, মানবাধিকার প্রতিষ্ঠা করা হবে। এটা আমাদের শপথ। ফ্যাসিস্ট শেখ হাসিনা ১৭ বছর ধরে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের মাধ্যমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে।

দীর্ঘ লড়াই সংগ্রাম ও শহীদের রক্তের বিনিময়ে স্বৈরাচারের পতনের মধ্যদিয়ে আজ দেশবাসী স্বাধীনভাবে আজ ভোট দেয়ার অধিকার ফিরে পেয়েছে। কাঙ্খিত সেই ভোট একটি নতুন বাংলাদেশ বির্নিমানে প্রয়োগ করতে হবে আগামী জাতীয় নির্বাচনে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এর অসমাপ্ত কাজগুলো আগামীতে তাহার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নেতৃত্বে বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নে বাস্তবায়ন করা হবে। জনগণের ভোটে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে একবছরের মধ্যে দেড় কোটি বেকারের কর্মসংস্থান নিশ্চিত করা হবে।

পথসভায় তিনি উপস্থিত জনগণের উদ্দেশ্য বলেন, আপনাদের ভোটে আগামীতে বিএনপি সরকার গঠন করবে বলে আমরা বিশ্বাস করি। আগামীর বাংলাদেশ হবে কৃষকের বাংলাদেশ, কৃষকের জন্য কৃষি কার্ডের ব্যবস্হা করা হবে, কৃষি উপকরণ বিনামূল্যে সার বীজ সবই পাবে এবং সহজ শর্তে কৃষি ঋণের ব্যবস্হা করা হবে। এই দেশে সকলের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে।

কোন মানুষ বিনা চিকিৎসায় মৃত্যু বরণ করবে না। সকল দরিদ্র পরিবার কে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে সুযোগ সুবিধা নিশ্চিত করা হবে। সুফলভোগী পরিবারকে ফ্যামেলি কার্ড দেয়া হবে। ওই কার্ডের মাধ্যমে হতদরিদ্র পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় দ্রব্য চাল,ডাল সহ সকল কিছু দেয়া হবে।

ধানের শীষের পক্ষে নিজের নির্বাচনী গণসংযোগের চতুর্থ দিনে সালাহউদ্দিন আহমেদ চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের মরংঘোনা, বাংলাবাজার, সিকদারপাড়া, পরিষদ এলাকা, বাঘগুজারা ব্রীজ এবং বিএমচর ইউনিয়নের বহদ্দারকাটা স্টেশন ও আশপাশ এলাকা এবং পুর্ববড় ভেওলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেন।

এসময় তাঁকে একনজর দেখার জন্য হাজার হাজার নারী-পুরুষ রাস্তার পাশে সমবেত হন। এসময় অনেকে তাঁকে ফুল দিয়ে স্বাগত জানায়। ‎গণসংযোগকালে সালাহউদ্দিন আহমেদ সকলের কাছে ধানের শীষের জন্য একটি করে ভোট দেয়ার আহ্বান জানান।

পুর্ববড় ভেওলা, কোনাখালী ও বিএমচর ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ এবং পথসভায় সালাহউদ্দিন আহমেদ এর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী চকরিয়া পেকুয়া আসনের সাবেক এমপি এডভোকেট হাসিনা আহমেদ, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহীম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেফাজতুর রহমান টিপু, সাংগঠনিক সম্পাদক শোয়াইবুল ইসলাম সবুজ প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

84 ভিউ

Posted ১০:১২ অপরাহ্ণ | শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com