
কক্সবাংলা ডটকম :: ২০২৬ বিশ্বকাপের জন্য নিজেদের নতুন হোম কিট বা জার্সি আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে আর্জেন্টিনা।
ক্রীড়াসামগ্রী প্রস্তুতকারক সংস্থা অ্যাডিডাসের তৈরি এই জার্সিতে রয়েছে ঐতিহ্যবাহী আকাশি-সাদা উল্লম্ব স্ট্রাইপ, তবে এবার যুক্ত হয়েছে গ্রেডিয়েন্ট শেডের নতুন ছোঁয়া।
প্রতিটি আকাশি স্ট্রাইপে হালকা থেকে গাঢ় নীলের মিশ্রণ ব্যবহার করা হয়েছে—যা ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপজয়ী জার্সিকে স্মরণ করিয়ে দেয়।
কাঁধে নেভি রঙের অ্যাডিডাস থ্রি স্ট্রাইপস এবং হাতার প্রান্তেও একই রঙ ব্যবহৃত হয়েছে।
জার্সিটির নাম্বার ও নাম থাকবে নেভি নীল রঙে সাদা বর্ডারসহ; আর পুরো কিটে থাকছে নেভি, আকাশি ও সোনালি রঙের সমন্বয়ে শর্টস ও মোজা।

অ্যাডিডাস জানিয়েছে, আর্জেন্টিনার এই নতুন হোম জার্সি ৬ নভেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।
ডিজাইনারদের মতে, নীলের ভিন্ন ভিন্ন গাঢ় ছায়াগুলোই হলো আর্জেন্টিনার তিনটি বিশ্বকাপ জয়ী জার্সির প্রতি শ্রদ্ধাঞ্জলি। এই নতুনত্ব সত্ত্বেও জার্সিটির নকশা বেশ সাহসী এবং নজরকাড়া।

Posted ২:০৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta