বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

আর্তমানবতার সেবায় নতুনভাবে যাত্রা শুরু করেছেন হারুন ফাউন্ডেশন

🗓 শনিবার, ০১ নভেম্বর ২০২৫

👁️ ১৩৬ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০১ নভেম্বর ২০২৫

👁️ ১৩৬ বার দেখা হয়েছে

আবদুল হামিদ,নাইক্ষ্যংছড়ি :: আর্তমানবতার সেবায় নতুনভাবে যাত্রা শুরু করেছেন হারুন ফাউন্ডেশন। শুরুতেই শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে চাউল বিতরন করা হয়।

প্রত্যন্ত এলাকার খেটে খাওয়া মানুষ এসব চাউল পেয়ে মহা খুশি।

শুক্রবার ৩১ শে অক্টোবর সকাল ১০ টার সময় রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বড়বিলস্থ আন নজির ইসলামীক সেন্টারের মাঠে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এসব চাউল বিতরণ করা হয়।

আন নজির ইসলামীক সেন্টারের শিক্ষক মাওলানা ইসমাইলের পরিচালনায় হারুন ফাউন্ডেশনের পরিচালক আবদুল্লাহ আজিজির সভাপতিত্বে চাউল বিতরন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল নজির ফাউন্ডেশনের সেক্রেটারি মাওলানা আবদুর রাজ্জাক, এমদাদিয়া আজিজুল উলুম মাদ্রাসার পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, আন নজির ইসলামীক সেন্টারের শিক্ষা পরিচালক মাওলানা মুফতি রিদওয়ানুল হক, মাস্টার ইস্কান্দর প্রমুখ।

সভাপতির বক্তব্য রাখতে গিয়ে হারুন ফাউন্ডেশনের পরিচালক মাওলানা আবদুল্লাহ আজিজি বলেন এই ফাউন্ডেশন তাহার পিতার নামেই নাম করন করা হয়েছে।

ফাউন্ডেশন এর কাজ হচ্ছে আর্তমানবতার সেবায় কাজ করা। আজ শুক্রবার এই ফাউন্ডেশনের নতুন ভাবে যাত্রা শুরু করা হয়েছে।

এই ফাউন্ডেশন সবসময় অসহায়দের পাশে থেকে কাজ করে যাবে।

উপস্থিত সকলের প্রতি উক্ত ফাউন্ডেশন যাতে দীর্ঘ কাল আর্তমানবতার সেবায় কাজ করে যেতে পারে সেজন্য দোয়া কামনা করছেন। আগামীতে এই সাহায্য অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর