বৃহস্পতিবার ১২ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কুতুবদিয়ায় কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

🗓 শনিবার, ০১ নভেম্বর ২০২৫

👁️ ১৪২ বার দেখা হয়েছে

🗓 শনিবার, ০১ নভেম্বর ২০২৫

👁️ ১৪২ বার দেখা হয়েছে

নজরুল ইসলাম,কুতুবদিয়া :: কক্সবাজারের কুতুবদিয়ায় হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কুতুবদিয়া উপজেলা শাখার উদ্যোগে মেধাবী হাফেজ বাছাইয়ের লক্ষ্যে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শুক্রবার (৩১ অক্টোবর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত বড়ঘোপ ইউনিয়ন পরিষদ মাঠে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও কুতুবদিয়া-মহেশখালী আসনের সাবেক সংসদ সদস্য ড. এ. এইচ. এম. হামিদুর রহমান আযাদ।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,“কুরআন আমাদেরকে সত্য ও মিথ্যার পার্থক্য শেখায়। জীবনের সর্বস্তরে কুরআনিক আদর্শ বাস্তবায়ন করতে পারলে ইহকালীন সফলতা ও পরকালীন মুক্তি অর্জিত হবে। রাষ্ট্রের আইন যদি কুরআনের আলোকে পরিচালিত হয়, তবে সমাজে ন্যায়, শান্তি ও কল্যাণ প্রতিষ্ঠিত হবে।”

তিনি আরও বলেন, “এই প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছোট্ট হাফেজরা যেমন আল্লাহর কাছে সম্মানিত হবে, তেমনি তাদের মা-বাবারাও মর্যাদা অর্জন করবেন।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বড়ঘোপ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. ন. ম. শহীদ উদ্দিন ছোটন, কুতুবদিয়া উপজেলা জামায়াতের আমীর ও সাবেক চেয়ারম্যান আ. স. ম. শাহরিয়ার চৌধুরী, এবং হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশনের কক্সবাজার জেলা সহ-সভাপতি হাফেজ শফিকুল ইসলাম সিকদার।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হুফ্ফাজুল কোরআন ফাউন্ডেশন কুতুবদিয়া উপজেলা সভাপতি হাফেজ সানাউল্লাহ।

দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর