
কক্সবাংলা ডটকম(৩ নভেম্বর) :: স্বাধীনতার পর থেকে ভারতের পরম বন্ধু রাশিয়া৷ বিশেষ করে প্রতিরক্ষা ক্ষেত্রে ভারত-রুশ সম্পর্ক চিরকালই মধুর৷ কয়েক যুগ ধরে ভারত এবং রাশিয়ার মধ্যে তৈরি হয়েছে সামরিক সম্পর্ক। রাশিয়ার অত্যাধুনিক মিসাইল সিস্টেম এস-৪০০ এখন ভারতের হাতে।
প্রসঙ্গত, এস-৪০০ রাশিয়ার তৈরি সর্বাধুনিক মিসাইল সিস্টেম। কয়েকবছর আগেই এস-৪০০ নিয়ে ভারতের সঙ্গে চুক্তি হয় রাশিয়ার। মিসাইল সিস্টেমটি পাকিস্তান সীমান্তেই মোতায়েন করা আছে বলে প্রতিরক্ষামনন্ত্রক সূত্রে খবর। ভারতের সঙ্গে পাল্লা দিতে এবার ময়দানে নামছে পাকিস্তান৷ তারাও রাশিয়ার এই অত্যাধুনিক মিসাইল সিস্টেম পেতে মরিয়া হয়ে উঠেছে৷

তাই কয়েক যুগ পর নতুন করে রাশিয়া এবং পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে সামরিক সম্পর্ক। কিছুদিন আগে রাশিয়ার কাছ থেকে আধুনিক হেলিকপ্টার পেয়েছে পাকিস্তান। আর তারই ধারাবাহিকতায় এবার রাশিয়ার অত্যাধুনিক মিসাইল সিস্টেম এস-৪০০ পেতে মরিয়া পাকিস্তান।
যদিও রাশিয়ার কাছে এখনও পর্যন্ত এস-৪০০ পাওয়ার জন্যে কোনও আবেদন করা হয়নি। তবে খুব দ্রুত রাশিয়ার কাছে তা করা হবে বলে বিভিন্ন পাক সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে। আর আবেদন জানানোর জন্য সব রকম প্রস্তুতিও শুরু করে দিয়েছেন পাকিস্তান।

উল্লেখ্য, গত কয়েকদিন আগে রাশিয়া পাকিস্তানকে মিল-৩৫এম গানশিপ হেলিকপ্টার সরবরাহ করে। চলতি বছরে রাশিয়ায় অনুষ্ঠিত আন্তর্জাতিক সামরিক-প্রযুক্তি ফোরাম বা আর্মি ২০১৭ প্রদর্শনীতে এই চুক্তি চূড়ান্ত করা হয়েছিল বলে জানিয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা রফতানি উন্নয়ন সংস্থা বা ডিইপিও।
পাকিস্তানের বিরুদ্ধে থাকা অস্ত্র নিষেধাজ্ঞা রাশিয়া প্রত্যাহার করে নেওয়ার তিন বছর পর এই চুক্তি করা হয়। সোভিয়েত-আফগান যুদ্ধের সময় থেকে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

Posted ৯:৫০ পূর্বাহ্ণ | শুক্রবার, ০৩ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta