বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

‘আইফোন X plus-এ ডুয়াল সিম আনছে অ্যাপল

বুধবার, ০১ আগস্ট ২০১৮
543 ভিউ
‘আইফোন X plus-এ ডুয়াল সিম আনছে অ্যাপল

কক্সবাংলা ডটকম(১ আগষ্ট) :: নতুন আইফোনে ডুয়াল সিম আনতে পারে অ্যাপল। এমনটাই ইঙ্গিত মিলছে। চলতি বছরের শুরুতেই আইফোনে ডুয়াল সিম নিয়ে একাধিক গুজব শুরু হয়। এবার আইওএস ১২ বেটা সংস্করণ এই গুজবকে আরও জোড়ালো করেছে।

সেপ্টেম্বরে ৬.৫ ইঞ্চি ওলেড পর্দার নতুন ‘আইফোন X প্লাস’ প্রকাশ করতে পারে অ্যাপল। মনে করা হচ্ছে, নির্দিষ্ট কিছু অঞ্চলে এই আইফোনটিতেই ডুয়াল সিম আনবে মার্কিন এই সংস্থা।

সোমবার প্রকাশ্যে আনা হয়েছে আইওএস ১২ ডেভেলপার বেটা ৫। নতুন এই অপারেটিং সিস্টেমে পাওয়া গেছে ডুয়াল সিম সমর্থনের ইঙ্গিত। নতুন আইফোনে ডুয়াল সিমের জন্য আলাদা সিম ট্রে থাকবে বলেও জানানো হয়েছে।

তাই ধারণা করা হচ্ছে ডুয়াল সিম সমর্থন একটি সিম ট্রে এবং ইসিম সমর্থনের মধ্যে সীমাবদ্ধ থাকছে না। আইওএস ১২ বেটা সংস্করণের এই তথ্য সঠিক বলে ধরে নেওয়া যায়, কারণ এর আগেও বেটা সংস্করণে পরবর্তী হার্ডওয়্যার বা সফটওয়্যার সমর্থনের তথ্য দিয়েছে অ্যাপল।

পূর্বে অ্যাপল হোমপডের ফার্মওয়্যারে আইফোন X এর পর্দার নকশা পাওয়া গেছে। এছাড়া আইওএস ১১ বেটা সংস্করণে ফেইস আইডি, অ্যানিমোজি এবং আপডেটেড এয়ারপড-এর ইঙ্গিত পাওয়া গেছে। সেপ্টেম্বর মাসে প্রকাশ্যে আনতে পারে ফোনটি। মনে করা হচ্ছে, এই অনুষ্ঠানে নতুন তিনটি আইফোন প্রকাশ্যে আনতে পারে আইফোন।

543 ভিউ

Posted ৮:১৮ অপরাহ্ণ | বুধবার, ০১ আগস্ট ২০১৮

coxbangla.com |

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com