শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

আত্মহত্যা করতে চেয়েছিলেন আলিয়া ভাট

মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
561 ভিউ
আত্মহত্যা করতে চেয়েছিলেন আলিয়া ভাট

কক্সবাংলা ডটকম(১১ সেপ্টেম্বর) ::  ডিপ্রেশন শব্দটা ক্রমশ পরিচিত হয়ে উঠছে প্রত্যেকের কাছে। বদলে যাওয়া লাইফস্টাইল আর মানসিক চাপে এই মানসিক অবসাদের শিকার অনেকেই। সেলেব্রিটিরাও বাদ যান না।

শোনা যায়, একসময় দীপিকা পাড়ুকোনও ডিপ্রেশনে আক্রান্ত হয়েছিলেন। বিভিন্ন জায়গায় সেই অবস্থা কাটিয়ে ওঠার কাহিনীও বলে থাকেন তিনি। তবে, এবার বিস্ফোরক বলিউডের বিখ্যাত প্রযোজক মহেশ ভাট। বললেন তাঁর মেয়ের কথা।

‘Dark Side of Life: Mumbai City’ ছবির ট্রেলার লঞ্চ করতে গিয়ে একাধিক প্রশ্নের উত্তর দেন তিনি। সেখানেই উঠে আসে ডিপ্রেশনের প্রশ্ন। নিজের বাড়িতে এবং ইন্ডাস্ট্রিতেও তাঁর এরকম অভিজ্ঞতা হয়েছে বলে জানান মহেশ ভাট।

প্রশ্নের উত্তর দিতে গিয়ে মহেশ ভাট বলেন, ”মাত্র ১২-১৩ বছর বয়সে আত্মহত্যা করার কথা ভেবেছিল আমার মেয়ে শাহিন। মাত্র ১৬ বছর বয়সে বোঝা যায় যে সে ক্লিনিক্যাল ডিপ্রেশনের শিকার।” তিনি আরও বলেন, ”শুধু বাড়িতে নয়, ইন্ডাস্ট্রিতেই এরকম ঘটনা ঘটতে দেখেছি। একটি মেয়ে কাজের জন্য এসেছিল ইন্ডাস্ট্রিতে। পরে সে আত্মহত্যা করে, আজও তার মৃতদেহটা মনে করলে শিউরে উঠি।” মুম্বই শহরের এই অন্ধকার দিকটাও তিনি দেখেছেন বলে দাবি করেন মহেশ ভাট।

আলিয়া ভাটের বোন শাহিনের ডিপ্রেশনের কথাও আগেও প্রকাশ্যে এসেছে। অক্টোবরেই প্রকাশ্যে আসবে শাহিনের লেখা একটি বই, সেখানে তাঁর মানসিক অবস্থার কথা লেখা থাকবে।

ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে মহেশ ভাট মন্তব্য করেন, ”এটা খুবই কঠিন একটা ব্যবসা। তাই সবাই এটা করতে পারে না। আর এই ব্যবসায় ডিপ্রেশনের দিকে চলে যায় মানুষ।” ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, একটা ট্রেলার লঞ্চ করার পর, সবসময় মনে হয় হাততালি পড়বে তো? মানুষ প্রশংসা করবে, এটা ভাবতে অনেক সাহস দরকার হয়।

তাঁর কথায়, একজন ফিল্মমেকার যত বড়ই হন না কেন, ছবি মুক্তি পেলেই সবাই আতঙ্কে থাকে। এটাই বিনোদন জগতের বৈশিষ্ট্য বলে জানান মহেশ ভাট। এসবের মধ্যে বেশির ভাব লোকই তাই ভয়ে পালিয়ে যায়, কয়েকজনই সফল হতে পারে।

‘Dark Side of Life: Mumbai City’ ছবিটির পরিচালনায় রয়েছেন তারিক খান। ছবিতে রয়েছেন কেকে মেনন, নিখিল রত্নাপারখি, আভি পারদাসানি প্রমুখ। ১৯ অক্টোবর মুক্তি পাবে এই ছবি।

561 ভিউ

Posted ৭:১১ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com