বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

বৃহস্পতিবার ২২শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ইউএস ওপেন গ্র্যান্ড স্লাম জিতলেন জাপানের প্রথম নাওমি ওসাকা

রবিবার, ০৯ সেপ্টেম্বর ২০১৮
390 ভিউ
ইউএস ওপেন গ্র্যান্ড স্লাম জিতলেন জাপানের প্রথম নাওমি ওসাকা

কক্সবাংলা ডটকম(৯ সেপ্টেম্বর) :: বিতর্কিত ইউএস ওপেনের ফাইনালে সেরেনা উইলিয়ামস কে হারিয়ে জাপানের হয়ে প্রথম গ্র্যান্ডসাম জিতলেন নাওমি ওসাকা। ৬-২, ৬-৪ সেটে সেরেনাকে হারালেন ওসাকা। ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ওসাকা শেষ পর্যন্ত ম্যাচ জিতে নেয়।

নিউ ইয়র্কে এদিন সবচেয়ে বেশি আলোচনায় ছিলো সেরেনার বিক্ষুব্ধ আচরণ! মেজাজ নিয়ন্ত্রণে না নিয়ে বার বার মাশুল দিয়েছেন। পয়েন্ট আর গেম কেটে নেওয়ায় হারের দিকেই এগিয়ে গেছেন ধীরে ধীরে। আর সুযোগে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন ২০ বছর বয়সী নাওমি ওসাকা। তাতে পারফরম্যান্সের তুলনায় নাটকীয় পরিস্থিতিটাই জায়গা করে নিয়েছে।

এদিন প্রতিদ্বন্দ্বীর ‍তুলনায় সেরেনা বেশি ঝুঁকে ছিলেন আম্পায়ারের দিকে। যার শুরুটা হয় এভাবে- আর্থার অ্যাশ স্টেডিয়ামে আম্পায়ার কোড ভায়োলেশনের অভিযোগ আনেন ২৩টি গ্র্যান্ড স্লামের মালিকের বিরুদ্ধে। আম্পায়ারের অভিযোগ কোচ মোরাতেগলু বক্স থেকে কৌশল দেখাচ্ছিলেন সেরেনাকে। ডাব্লিউটিএ ট্যুরে এমন কৌশল দেখানো স্বীকৃত তবে গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টে এমনটি করার নিয়ম নেই। সেরেনা অবশ্য অভিযোগ উড়িয়ে দিয়েছেন। কোচ মোরাতেগলু বলেছেন, ‘আমি কৌশল দেখাচ্ছিলাম তবে সে আমার দিকে তাকায়নি।’

উত্তেজিত হয়ে কথা বলার মুহূর্তে সেরেনা।পুরো ম্যাচ জুড়েই ছিল উত্তপ্ত পরিস্থিতির ছড়াছড়ি। দ্বিতীয় সেটে ব্যবধান যখন ৩-২ তখন র‌্যাকেট আছাড় মেরে দেওয়ার ঘটনায় তার পয়েন্ট কেটে নেন আম্পায়ার রামোস। পরের গেমে ওসাকা তখন এগিয়ে যান ১৫-০ তে।  সেরেনা আরও ক্ষুব্ধ হয়ে আম্পায়ারের দিকে তেড়ে এসে মৌখিক আক্রমণ করার সুযোগটি আর হাতছাড়া করেননি।

আর্থার অ্যাশ স্টেডিয়ামে নাটক মঞ্চায়িত হয়েছে শেষ দিকেও। ম্যাচ বাঁচানোর জায়গায় বরং উত্তেজিত পরিস্থিতিটা টেনে নিয়েছেন সেরেনা। এক পর্যায়ে যখন ওসাকা ৪-৩ গেমে এগিয়ে তখন আম্পায়ার সেরেনার একটি গেম কেটে নেন। এমন ক্ষুব্ধ আচরণই খেলা থেকে দূরে সরে নিয়ে যায় সেরেনাকে। গেম কেটে নেওয়ায় ওসাকা তখন জয়ের দ্বারপ্রান্তে; এগিয়ে ৫-৩ গেমে। পরিস্থিতি যখন লাগামহীন তখন আনায়াসে জয় নিয়ে মাঠ ছেড়েছেন ওসাকা। তবে এমন পরিস্থিতি মন থেকে মেনে নিতে পারেননি ওসাকা।

প্রিয় প্রতিপক্ষের সঙ্গে এমন ম্যাচের পর বললেন, ‘ম্যাচটি এভাবে শেষ হওয়ায় আমি সত্যিই দুঃখিত।’ সেরেনাও তাকে শুভেচ্ছা জানান জয়ের পর। তবে পুরো ম্যাচে সেরেনার ক্ষুব্ধ আচরণ নিয়ে আলোচনা হয়েছে বেশ। সেরেনা অবশ্য শেষ দিকে খেলোয়াড়ি মনোভাবটা বজায় রাখেন। সবাইকে শান্ত হতে বলে ওসাকার কৃতিত্বকে স্বীকৃতি দেওয়ার কথা বলেন।

390 ভিউ

Posted ১২:০১ অপরাহ্ণ | রবিবার, ০৯ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com