
কক্সবাংলা ডটকম(৬ আগস্ট) :: সামরিক ক্ষেত্রে ইজরায়েলকে সাহায্যের পরিমাণ আরও বাড়াতে চলেছে আমেরিকা। মার্কিন নিউজ পোর্টাল মিন্টপ্রেস এই খবর প্রকাশ করেছে।
মিন্টপ্রেসের প্রতিবেদন অনুসারে, গত সপ্তাহের বুধবারে মার্কিন সেনেটে এই সংক্রান্ত একটি বিল পাস হয়েছে। চলতি সপ্তাহে আমেরিকার প্রতিনিধি পরিষদে ওই বিলটি পাস হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।
এর আগেও এই ধরনের একটি চুক্তি স্বাক্ষর হয়েছিল আলোচিত দুই দেশের মধ্যে। যেখানে ইজরায়েলের ক্ষেপনাস্ত্র প্রকল্পে আমেরিকা ৫০ কোটি ডলার সাহায্যের আশ্বাস দিয়েছিল। শুধু তাই নয়, ইজরায়েলের মধ্যে মার্কিন অস্ত্র ভাণ্ডার গড়ে তোলার জন্য ১০০ ডলার বরাদ্দ করেছিল ওয়াশিংটন।
আন্তর্জাতিক সামরিক যুক্তি সম্পর্কিত নতুন ওই বিলটির নাম ‘ইউনাইটেড স্টেটস-ইসরায়েল সিকিউরিটি অ্যাসিস্ট্যান্স অথোরাইজেশন অ্যাক্ট অব ২০১৮’। এই বিল কার্যকর হলে ইসরায়েলে আমেরিকার সাহায্যের পরিমাণ বেড়ে ৩৮০ কোটি ডলার ছাড়িয়ে যাবে। একই সঙ্গে ইজরায়েলের পরিবার পিছু ২৩ হাজার ডলার করে পাবে।

উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমেরিকার কেবলমাত্র মিন্টপ্রেস নিউজ পোর্টালেই এই খবর প্রকাশিত হয়েছে। অন্য কোনও মার্কিন সংবাদ মাধ্যমে এই খবর দেখা যায়নি।

Posted ১০:৫৯ পূর্বাহ্ণ | সোমবার, ০৬ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta