
সরওয়ার কামাল,মহেশখালী :: মহেশখালীতে মহিলা সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামির কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য ড. এ,এইচ,এম হামিদুর রহমান আযাদ বলেন, ইসলামী মূল্যবোধ বিশ্বাসী শক্তিকে ক্ষমতায় অধিষ্ঠিত করতে মহিলাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।
রবিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় ছোট মহেশখালী ইউনিয়ন জামায়াতের আয়োজনে তৃণমুল নির্বাচনী কর্মী সমাবেশ (মহিলা সমাবেশ) ছোট মহেশখালী শিশুপার্ক মাঠে ইউনিয়ন জামায়াতের সভাপতি মোঃ সোহেলের সভাপতিত্বে সহ-সভাপতি মাষ্টার আনছারুল্লাহ হেলালী ও সাধারন সম্পাদক মোঃ মোজাম্মেল হকের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।
হামিদুর রহমান আযাদ বলেন, বাংলাদেশের জুলাই সনদের আইনি ভিত্তি কার্যকর করার জন্য দ্রুত সময়ে গণভোটের আয়োজন করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহবান জানান।
তিনি বলেন, জনগণের সমর্থনে জামায়াত ইসলামি দেশ পরিচালনার দায়িত্ব পেলে নবী (সাঃ) এর প্রতিষ্ঠিত মদিনার আদলে বাংলাদেশকে একটি কল্যাণকর রাস্ট্র রূপে গড়ে তোলা হবে। যে রাস্ট্রে সকল ধর্ম ও সকল মানুষের অধিকার নিশ্চিত করা হবে ।
তিনি বলেন, আদর্শিক নেতৃত্ব নির্বাচন করা ছাড়া জনগণের ভাগ্য পরিবর্তন হবেনা। কারন অতীতে মিথ্যা আশ্বাস দিয়ে জনগণের ভাগ্যের পরিবর্তে নিজেদের ভাগ্যের পরিবর্তন হয়েছে যা মহেশখালী-কুতুবদিয়ার মানুষের কাছে দিনের আলোর মতো পরিষ্কার।
ডক্টর আযাদ আরো বলেন, জামায়াত ইসলামি শুধু একটি রাজনৈতিক দল নয়, জামায়াত ইসলামি একটি আদর্শের নাম।
তিনি বলেন, জামায়াত ক্ষমতায় আসলে বাংলাদেশের কোন মানুষ বেকার থাকবেনা, জামায়াত ক্ষমতায় আসলে কোন দায়গ্রস্ত পিতার কোন চিন্তা করতে হবেনা কারন রাসুল (সঃ) এর মদিনার সনদে রাষ্ট্র পরিচালনার দিক নির্দেশনা দেয়া হয়েছে।
বক্তব্য প্রদান করেন-বাংলাদেশ জামায়াত ইসলামি কক্সবাজার জেলা শাখার কর্ম পরিষদ সদস্য জাকের হোছাইন, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার আমীর মাষ্টার শামীম ইকবাল, সাধারন সম্পাদক মাওলানা আব্দু রহিম, শ্রমিক কল্যান ফেডারেশন উপজেলা সভাপতি ডাঃ ওসমান সরওয়ার, কুতুবজোম ইউনিয়ন জামায়াতের সভাপতি আবুল হোসাইন, বড় মহেশখালী ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি মাষ্টার আব্দুল মাজেদ সহ তৃণমূলের নেতা-কর্মীরা উপস্হিত ছিলেন।


Posted ১০:৩৫ অপরাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta