
মোঃ রেজাউল করিম, ঈদগাঁও(৫ সেপ্টেম্বর) :: কক্সবাজার ঈদগাওতে ইয়াবা সংশ্লিষ্ট ঘটনায় এক যুবক ও তার সহযোগীকে আটক করেছে স্থানীয় পুলিশ ।
৫ সেপ্টেম্বর বিকেলে মহাসড়কের আলমাছিয়া গেইট সংলগ্ন ব্রিক ফিল্ড এলাকা থেকে তাদের আটক করা হয় ।
আটককৃতদের মধ্যে রয়েছে দরগাহ পাড়ার মৃত আব্দুস শুক্কুর এর পুত্র আবুল কালাম ও তার সহযোগী স্থানীয় ওয়েল্ডিং মিস্ত্রী খুশি আলম ।
পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো মিনহাজ মাহমুদ ভূঁইয়ার নেতৃত্বে অন্যান্য পুলিশ দল গরুর বাজারসথ আবুল কালামের কথিত অফিসে পুলিশ অভিযান চালান ।
পুলিশি উপস্থিতি টের পেয়ে তারা কৌশলে পালিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া করে আটক করতে সক্ষম হন । আটক আবুল কালামের বিরুদ্ধে ইয়াবা কারবারি তে জড়িত থাকাসহ নানা অপকর্মের কথা শোনা যাচ্ছিল দীর্ঘদিন ।
পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ জানান, ইতোপূর্বে সে কুমিল্লার দাউদকান্দি থানা ও কক্সবাজারের রামু থানা পুলিশ কর্তৃক আটক হয়ে দীর্ঘদিন জেলহাজতে ছিল । তার আটকের সত্যতা নিশ্চিত করে পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ আরো জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়।
রাতে এ রিপোর্ট লেখার সময় উদ্ধারকৃত ইয়াবা গণনা ও সংশ্লিষ্ট ধারায় মামলার প্রক্রিয়া চলছিল। তবে আটককৃত সহযোগী ইয়াবা কারবারি তে জড়িত কিনা সে ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে বলে জানান তিনি।

Posted ১২:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৬ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta