
এম আবুহেনা সাগর,ঈদগাঁও(৪ আগষ্ট) :: বাংলাদেশ ছাত্রলীগ,ঈদগাঁও সাংগঠনিক উপজেলা শাখার নেতৃত্বে শোকের মাসে মোমবাতি প্রজ্জলন ৪ আগষ্ট সন্ধ্যা সাড়ে সাত টার দিকে ঈদগাঁও বাজারস্থ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে অনুষ্টিত হয়।
অনুষ্টানের শুরুতেই মোমবাতি জ্বালিয়ে শপথ বাক্য পাঠ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন- ঈদগাঁও ফরিদ আহমদ কলেজের আহবায়ক মীর আবদু ররহমান নাহিদ,কলেজের সাবেক আহবায়ক সাইফুল ইসলাম,জালালাবাদ ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহেদ ইকবাল হাসিব,ছাত্রনেতা সাজ্জাদ হিরু,হুমায়ুন কবির, নায়েম,আরিফ,সোহেল, মামুন,সাজ্জাদ,ফরিদ,আবদুল আজিজ নীরব,শাহ আলম,রুবেল,মিজান শফিকুল, সেলিম,সায়েমসহ প্রায় অর্ধশতাধিক নেতা কর্মীরা।
পরে উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক পদপ্রার্থী ইরফান তার বক্তব্য বলেন – আগামী দিন রাজপথে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে অবস্থান করার অঙ্গিকার ব্যক্ত করেন। সে সাথে ছাত্রনেতাদের সার্বিক সহযোগীতাও কামনা করেন।

Posted ১০:৫২ অপরাহ্ণ | শনিবার, ০৪ আগস্ট ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta