শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঈদগাঁওতে তিন চাকার যানবাহনের বিরুদ্বে অভিযান

রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
398 ভিউ
ঈদগাঁওতে তিন চাকার যানবাহনের  বিরুদ্বে অভিযান

এম আবুহেনা সাগর,ঈদগাঁও(১৬ সেম্পেম্বর) :: চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁওতে হঠাৎ তিন চাকার যানবাহনের বিরুদ্বে অভিযান চালিয়েছে হাইওয়ে পুলিশ। এতে করে পথচারীরা অল্প সময় হলেও যানজট মুক্ত হয়ে চলাফেরা করতে পেরে মহাখুশিতে উৎফুল্ল হয়ে পড়েছে। অভিযানকে কেন্দ্র করে আবার যানবাহন চালক দের মাঝে মিশ্র প্রতিক্রিয়া ও সৃষ্টি হচ্ছে।

১৬ই সেম্পেম্বর বিকেল সাড়ে ৫ টার দিকে হাইওয়ে পুলিশ এ অভিযান পরিচালনা করেন ঈদগাঁও বাসষ্টেশনে। অভিযানের পরপরেই বাসষ্টেশনে তিনচাকার যান শুন্য হয়ে পড়ে।

অভিযানের খবর চতুরদিকে ছড়িয়ে পড়লে গ্রামাঞ্চল থেকে টমটম,মাহিদ্রা,সিএনজি,অটোরিকসা ও সাধারন রিকসা চালকরা আতংকিত হয়ে বাসষ্টেশনে আসেনি। দেখা যায়,হাইওয়ে পুলিশ বাসষ্টেশনের বিভিন্ন পয়েন্টে দাঁড় করিয়ে রাখা তিনচাকার যানবাহনের ছোট ছোট গ্লাস ভাংচুর করতে। প্রসঙ্গত – একদিকে এসব ব্যাটারী চালিত যান বাহনের কারণে এলাকায় বিদ্যুতের অপচয় হচ্ছে অন্যদিকে যত্রতত্র স্থানে বাড়ছে যানজট।

মহাসড়কে যন্ত্রচালিত তিন চাকার যানবাহন চলছে সমান তালে। আবার তাতেও অদক্ষ ও আনাড়ী চালক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নিয়ন্ত্রণ না থাকায় এগুলোর সঠিক সংখ্যা জানাও দুষ্কর। কিন্তু নীতিমালার সীমাবদ্ধতার অজুহাতে এগুলো নিয়ন্ত্রণের দায়দায়িত্ব নিতে চায়না সংশ্লিষ্টরা।

কোন রকম ভয়,দ্বিধা-দ্বন্ধ ছাড়া রাস্তায় দূরন্ত বেগে ছুটে চলছে মহাসড়কে। ব্যাটারী চালিত এসব যানবাহনে বাড়ছে প্রতিনিয়ত দূর্ঘটনা। এসব যন্ত্রচালিত গাড়ী মহা সড়কের মত ব্যস্ত সড়কে চলে অনেকটা দূর্ঘটনার ঝুঁকি নিয়ে। বিদ্যুৎ চালিত অটো রিক্সা ও টমটমের পাল যেন বৃহত্তর এলাকার প্রত্যান্ত গ্রামাঞ্চলের আনাছে কানাছে ছেয়ে গেছে।

বাসস্টেশনসহ বাজারের যেখানে সেখানে তিন চাকার যানবাহনের কারনে একের পর এক যানজট লেগেই থাকে। যাতে সাধারন লোক জনের দুর্ভোগ আর দূর্গতি যেন চোখে পড়ার মত। এ যানবাহনের কারনে যানজট সৃষ্টি হওয়ায় বাজারে প্রবেশ করাতো দুরের কথা,হাঁটা চলাও দায় হয়ে পড়েছে।

ঈদগাঁও বাজার ও বাসষ্টেশনে যানবাহন মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার কারনে প্রতিনিয়ত যানজটের নাকালে অতিষ্ট সর্বশ্রনী পেশার মানুষ। তবে এসব যানবাহন নিয়ে কারো স্বস্তি আবার কারো অস্বস্তি প্রকাশ করতে শোনা যাচ্ছে। গ্রামীন সড়ক পেরিয়ে যন্ত্রচালিত গাড়ী মহাসড়কেও দুরপাল্লার বড় বড় বাসের সাথে পাল্লা দিয়ে প্রতিযোগীতামুলক চালাচ্ছে অদক্ষ, আনাড়ীও অল্পবয়সী চালকরা।

উল্লেখ্য যে, ২রা সেম্পেম্বর বিকেল ঈদগাঁও বাসষ্টেশনে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে দূর্ঘটনা প্রতিরোধকল্পে মহা সড়কে তিনচাকার যানবাহন চলাচল নিষিদ্ব ঘোষনা করে মাইকিং করা হয়। এটি ৩ সেম্পেম্বর থেকে কার্যকর করার কথা ছিল।

398 ভিউ

Posted ৭:৩৯ অপরাহ্ণ | রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com