
এম আবুহেনা সাগর,ঈদগাঁও(৮ অক্টোবর) :: কক্সবাজার সদরের ঈদগাঁওতে পাহাড় কেটে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে ১জনকে আটক করা হয়েছে।
৭ অক্টোবর বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও বিজ্ঞ নিবার্হী ম্যাজিস্ট্রেট নাজিম উদ্দিনের নেতৃত্বে ঈদগাঁও ইউনিয়নের কালিরছড়ার শিয়াপাড়া এলাকা থেকে অবৈধ ভাবে পাহাড় কাটার উপর মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে চড়া থেকে বালু উত্তোলন করে সু-কৌশলে পাহাড় কাটার দায়ে স্থানীয় মৃত আবু তাহের পূত্র বর্তমান মেম্বার মাহামুদুল হাসান মিনারকে আটক করা হয়।
এ সময় উক্ত কাজের মূল হোতা ঈদগাঁও এবং ইসলামাবাদ এলাকার দুই জসিম উদ্দিন ভ্রাম্য মান আদালতের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। পরিবেশগত ছাড়পত্র ব্যতিরেকে অবৈধ ভাবে পাহাড় কর্তন করে প্রায় পনের হাজার ঘনফুট বালু উত্তোলন করে।
অবৈধভাবে পাহাড় কাটার দায়ে বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৬(খ), ১৫(১)৫ ধারা অনুযায়ী মাহামুদুল হাসান মিনারকে ৫ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয় এবং জসিম উদ্দিন (৪২),পিতা- শামসুল আলম এবং জসিম উদ্দীন (৪০), পিতা-মৃত জলিল নামের ২ জনসহ অজ্ঞাত আরও ৪-৫ জনের বিরুদ্ধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়মিত মামলা রুজুর নির্দেশ প্রদান করে।
এসময় প্রায় পনের হাজার ঘনফুট বালু জব্দ করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আলহাজ্ব ছৈয়দ আলমের জিম্মায় রাখা হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কক্সবাজার পরি বেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সাইফুল আশ্রাব।

Posted ৪:১৮ অপরাহ্ণ | সোমবার, ০৮ অক্টোবর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta