মিছবাহ উদ্দিন,ঈদগাঁও(১৬ ডিসেম্বর) :: ঈদগাঁওতে ছাত্রশিবিরের আছমকা র্যালীটি নজর কেড়েছে ঈদগাঁওবাসীর। দীর্ঘদিন পর সংগঠনটি মহান বিজয় দিবস উপলক্ষে এ বর্ণাঢ্য র্যলীর আয়োজন করে। র্যালীতে সহস্রাধিক নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন।
বাজারের দক্ষিণ প্রান্তে দারুল ফাতাহ একাডেমী প্রাঙ্গন থেকে এ শুভা যাত্রাটি শুরু হয়ে ডিসি রোড অতিক্রম করে বাসস্টেশনে যায়। সেখানে পেট্রোল পাম্প ঘুরে আবারো ডিসি রোড অতিক্রম করে বাজারের শাপলা চত্বরে এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্টিত হয়।
এতে বক্তব্য দেন ছাত্রশিবিরের কক্সবাজার শহর শাখা সভাপতি মাহমুদুল করিম। শহর শাখা সেক্রেটারি তৈয়ব উদ্দিনের উপস্থাপনায় এতে আয়োজক সংগঠনের নেতৃবন্দ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, স্বাধীনতার ৪৬ বছরেও দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্টিত হয়নি। বর্তমান স্বৈরাচারী সরকার গণতন্ত্র ও মানুষের মৌলিক অধিকারকে বাক্সবন্দী করে রেখেছে।
ভিন্ন মত ও পথের অনুসারীদের প্রকাশ্যে সভা-সমাবেশ ও রাজনীতি করার অধিকার না দিয়ে পুরোদেশে একনায়কতন্ত্র চালু করেছে। জনগণের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্টা ও গণতন্ত্রকে পূনরুদ্ধার করতে হলে ইসলামী অনুশাসনে বিশ্বাসী দেশপ্রেমী ছাত্রজনতাকে লড়াই সংগ্রাম চালিয়ে যেতে হবে। তারা মনে করেন, দেশের এ ক্লান্তিকালে সচেতন ছাত্রসমাজ ঘরে বসে থাকতে পারে না।
নেতৃবন্দ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দেশে আবারো ভোটারবিহীন নির্বাচনের চড়যন্ত্র করা হলে দেশপ্রেমী ছাত্রসমাজ তা যে কোন মূল্যে রুখে দাঁড়াবে। এদিকে শিবিরে আকস্মিক এ উত্থানে জনমনে ব্যাপক আলোচনা চলছে।