
মো: রেজাউল করিম,ঈদগাঁও :: কক্সবাজারের ঈদগাঁও পশ্চিম পোকখালী এলাকায় ১৪ বছরের এক শিশুকে অপহরণের পর ৪৯ হাজার টাকা মুক্তিপণ আদায় করে ছেড়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় অপহৃতের শিশুর চাচা বাদী হয়ে মামলা দায়ের করলে র্যাব অভিযান চালিয়ে প্রধান আসামিকে আটক করে ঈদগাঁও থানায় হস্তান্তর করে।
আটক আসামির নাম আরমান হোসেন (২৬)। তিনি মৃত রশিদ আহমদের ছেলে। তাঁর ঠিকানা হচ্ছে হামিদুর রহমান পাড়া, ৩ নম্বর ওয়ার্ড, হোয়ানক ইউনিয়ন, মহেশখালী।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ ফরিদা ইয়াসমিন জানান, আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হবে।
তার সাথে আরও কারা জড়িত, কীভাবে অপহরণ সংঘটিত হয়েছে—এসব বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বের হবার সম্ভাবনা রয়েছে।
অপহরণ ও মুক্তিপণ আদায়ের ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
পুলিশ ও র্যাব বলছে, এ চক্রে আরো কেউ জড়িত থাকলে তাদেরও আইনের আওতায় আনা হবে।

Posted ১০:০৮ অপরাহ্ণ | সোমবার, ০১ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta