রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

ঈদগাঁও বাজারে চাঁদা না দেয়ায় কর্মচারীকে মারধর : মালামাল তছনছ

মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০১৭
345 ভিউ
ঈদগাঁও বাজারে চাঁদা না দেয়ায় কর্মচারীকে মারধর : মালামাল তছনছ

শাহিদ মোস্তফা শাহিদ,সদর(৫ ডিসেম্বর) :: কক্সবাজার সদরের বাণিজ্যিক কেন্দ্র ঈদগাঁও বাজারে ২ লক্ষ টাকা চাঁদা আদায়ে ব্যর্থ হয়ে দোকান কর্মচারীকে মারধর ও মালামাল তছনছ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

৫ ডিসেম্বর ভোর ৬টার দিকে ঘটনাটি ঘটে ডিসি সড়কের পশু হাসপাতালের পূর্ব পাশের্^ মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে। এ ঘটনায় ২জনকে অভিযুক্ত করে পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছে দোকান মালিক।

অভিযোগে জানা যায়, স্থানীয় ফারুক আহমদ ও রুবেল নামের ২ ব্যক্তি প্রায় সময় মা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের স্বত্ত্বাধিকারী প্রভাত কর্মকারের কাছ থেকে প্রায় সময় বিভিন্ন অযুহাতে চাঁদা দাবী করত। অনুরূপ ৫ ডিসেম্বরও চাঁদা চাইতে গেলে কর্মচারী সজিব বড়–য়া ও বাবুল দে’র সাথে তর্কাতর্কি হয়। এক পর্যায়ে তাদের উপর উপর্যুপরী কিল ও ঘুষি মেরে আহত করে।

প্রভাত কর্মকার জানান, ঘটনার দিন ভোরে ওয়ার্কশপের বিভিন্ন রকমের মালামাল তছনছ করে পালিয়ে যায়। সকালে দোকান খুলতে এলে গ্রিলের তালা ভাঙ্গা দেখা যায়।

তিনি আরো জানান, অভিযুক্ত যুবকদ্বয় স্থানীয় হওয়ায় চরম আতঙ্কে ব্যবসা-বাণিজ্য চালাতে হচ্ছে। তারা যে কোন মুহুর্তে ঘটনার পূনরাবৃত্তি ঘটাতে পারে। সংঘটিত ঘটনায় তিনি বাদী হয়ে ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছেন।

ঈদগাঁও পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মিনহাজ মাহমুদ ভুঁইয়া অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেন এবং এএসআই মহি উদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ব্যাপারে ফারুকের সাথে বিভিন্ন মাধ্যমে যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তাকে না পেয়ে তার স্বজনদের সাথে কথা বললে তারা জানায়, বিষয়টি চাঁদাবাজির ঘটনা নয়। তাদের বাড়ির চলাচলের রাস্তায় দোকানের কর্মচারীরা নিয়মিত মলমূত্র ত্যাগ করার সূত্র ধরে ঘটনাটি ঘটেছে।

345 ভিউ

Posted ৭:২৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৫ ডিসেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com