
এম আবুহেনা সাগর,ঈদগাঁও(৯ সেপ্টেম্বর) :: কক্সবাজার সদরের ব্যস্তবহুল বাণিজ্যিক উপ শহর ঈদগাঁওর মহাসড়ক সহ উপসড়ক জুড়েই অসহনীয় যানজটের কবলে পড়েছে গ্রামীন জন পদের মানুষরা। যাতে করে বিপাকে পড়েছে সাধারন লোকজন। পাশাপাশি যানবাহনের চালকরা এই সুযোগকে কাজে লাগিয়ে আরো বেপরোয়া হয়ে উঠেছে। যার কারনে হিমশিম খাচ্ছে যাত্রী সাধারন।
কোরবানের ঈদের পর থেকে এ পর্যন্ত চট্রগ্রাম কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসষ্টেশনে প্রায়শ বিকেলে তীব্র যান জটের চিত্র চোখে পড়ে। দুদিকে ছোট বড় অসংখ্য যানবাহন চলাচল করছে। মহাসড়কে ছোট ছোট যানবাহন চলাচল করার কারনে যানজট সৃষ্টি হচ্ছে এমন অভিযোগ পথচারীদের।
এদিকে মহাসড়ক জুড়েই দুরপাল্লার যানবাহনের পাশাপাশি তিন চাকার গাড়ী গ্রামীন সড়ক পেরিয়ে মহাসড়কে বেপরোয়া গতিতে চালনার ফলে এহেন অবস্থার সৃষ্টি বলে জানান সাধারন লোকজন।
আবার মহাসড়কের ঈদগাঁও বাস ষ্টেশনের দুপাশ জুড়েই নানা যানবাহন সারিবদ্ব ভাবে থাকায় অন্যান্য গাড়ী চলাচল করতে নানা ভাবে হিমশিম খাচ্ছে। এমনকি সাম্প্রতিক সময়ে যত্রতত্র স্থানে বাড়ছে যানজট। সাধারণ রিক্সার পাশাপাশি যন্ত্রচালিত এসব লাইসেন্সবিহীন তিন চাকার যানবাহন চলছে সমানতালে।
আবার তাতেও অদক্ষ ও আনাড়ী চালক। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন নিয়ন্ত্রণ না থাকায় এগুলোর সঠিক সংখ্যা জানাও দুষ্কর। কিন্তু নীতিমালার সীমাবদ্ধতার অজুহাতে এগুলো নিয়ন্ত্রণের দায়দায়িত্ব নিতে চায়না সংশ্লিষ্টরা। কোন রকম ভয়, দ্বিধা-দ্বন্ধ ছাড়া রাস্তায় দূরন্ত বেগে ছুটে যাওয়া ব্যাটারী চালিত এসব যানবাহনে বাড়ছে প্রতিনিয়ত দূর্ঘটনা।
এসব ব্যাটারী চালিত গাড়ী ব্যস্ত সড়কে চলে অনেকটা দূর্ঘটনার ঝুঁকি নিয়ে। বিদ্যুৎ চালিত অটো রিক্সার পাল যেন বৃহত্তর এলাকার প্রত্যান্ত গ্রামাঞ্চলের আনাছে কানাছে। বাসস্টেশনসহ বাজারের যত্রতত্র স্থানে এসব যানবাহনের কারনে একের পর এক যানজট লেগেই থাকে। যাতে করে অসহায় লোকজনের দুর্ভোগ আর দূর্গতি যেন চোখে পড়ার মত।
তবে সাধারণ লোকজন জানান, ছোট ছোট যানবাহনের কারনে যানজট সৃষ্টি হওয়ায় সড়ক উপসড়ক বা বাজারে পায়ে হেটে চলাচল অনেক টা দায় হয়ে পড়ে। ঈদগাঁওতে এসব গাড়ী মাত্রাতিরিক্ত বেড়ে যাওয়ার কারনে যানজটের নাকালে অতিষ্ট সর্বশ্রনী পেশার লোকজন।

Posted ১০:০০ অপরাহ্ণ | রবিবার, ০৯ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta