
কামাল শিশির,ঈদগড়(২৪ নভেম্বর) :: কক্সবাজার রামুর ঈদগড়ে এখন চলছে ফসল কাটার ধুম। দিগন্তজোড়া সবুজের মধ্যে সোনালী পাকা ধানের সমারোহ। চলছে ধান কাটার উৎসব। স্থানীয় কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার রোপা-আমন বাম্পার ফলন হয়েছে।
এই কারণে কৃষকের মুখেও ফুটে উঠেছে আনন্দের ঝিলিক।ইউনিয়নের ধুমছাকাটা, হাসনাকাটা, করলিয়ামুরা,কোদালিয়াকাটা,ছগিরা কাটা,ঠুটারবিল,বড়বিলসহ আরো বিভিন্ন এলাকায় রোপা-আমনের চাষ হয়েছে।
ঈদগড় ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, রোপা-আমন গত বছরের চেয়ে এ বছর ভালো হয়েছে। ঈদগড়ের বিস্তৃীর্ণ এলাকায় এ বছর রোপা-আমনের বাম্পার ফলন হয়েছে। মাঠে মাঠে পুরোদমে চলছে ধানকাটা। লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে রোপা-আমন আবাদ হয়েছে।
প্রান্তিক কৃষকেরা স্থানীয় জাতের চেয়ে উপশী জাতের ধান বি আর ১০,বি আর ১১,ব্রী ৩২,৩৩, ৪৯ বেশি আবাদ করছেন বলে কৃষি অফিস জানিয়েছেন। এ ব্যাপারে উপ সহকারী কৃষি কর্মকর্তা আরো জানান,ঈদগড়ে ১৩শ ২০হেক্টর জমিতে রোপা এবং আমন ধান চাষ করা হয়েছে।এছাড়া হরি ধানও চাষাবাদ করা হয় ।

Posted ৬:৩৯ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta