কামাল শিশির,ঈদগড়(২৫ আগষ্ট) :: কক্সবাজার রামুর ঈদগড়ে রুপসী বাংলা গোল্ড কাপ ফুটবল টুর্ণামেন্ট-২০১৮ শুভ উদ্বোধন হয়েছে।
২৫ আগষ্ট বিকাল ৩ টায় করলিয়ামুরা ফুটবল মাঠে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টো। তিনি টুর্ণামেন্টের শুভ উদ্বোধন করেন।
বিশেষ অতিথি ছিলেন, রামু থানার এ এস আই মোরশেদ আলম,ঈদগড় ৯ নং ওর্য়াড় ইউপি সদস্য মো: শাহজাহান,ছাত্রনেতা মো: শাহীন প্রমুখ।
উদ্বোধনী ম্যাচে ঈদগড় থ্রী-স্টার ফুটবল একাদশ বনাম দক্ষিন বাইশারী সুর্য তরুণ ফুটবল একাদশের মধ্যকার খেলায় ঈদগড় থ্রী-স্টার ফুটবল একাদশ ৫-০ গোলে জয় লাভ করে।
খেলায় সংগঠনের সদস্যবৃন্দ,সাংবাদিকসহ শত শত দর্শক উপস্থিত ছিলেন।