
দীপন বিশ্বাস :: কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় বিশেষ যৌথ অভিযান চালিয়ে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ জন রোহিঙ্গা গ্রেফতার করেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা।
৭ ডিসেম্বর বেলা ৪টা হতে ৫টা ঘটিকা পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প-১ ইস্ট ও ক্যাম্প-১ ওয়েস্ট এর বিভিন্ন সাব-ব্লকে ১৪ এপিবিএন পুলিশ, র্যাব ও জেলা পুলিশের সমন্বয়ে বিশেষ যৌথ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালে রোহিঙ্গা হোসেন আলী (২৮) এর মুদি দোকানের সামনে থেকে তিন মাদক ব্যবসায়ীকে ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
তারা হলো-
১।মোঃ মোজাম্মেল (২৫) পিতা— নুর আলম* এফসিএন— ১৫৫৫৭৭ * ঠিকানা— ব্লক-ডি/৩, ক্যাম্প-১ ইস্ট
২।মোঃ আরাফাত (২৩) পিতা— মোঃ আমিন* এফসিএন— ১৫৫৬১৮* ঠিকানা— ব্লক-ডি/৫, ক্যাম্প-১ ইস্ট এবং
৩।আজমল হোসেন (৩০) পিতা— মোঃ আমিন* এফসিএন— ৬৫২৩৫০* ঠিকানা— ব্লক-ডি/৫, ক্যাম্প-১ ইস্ট। উপজেলা- উখিয়া, জেলা— কক্সবাজার।
এর সত্যতা নিশ্চিত করে ১৪ এপিবিএন অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন জানানম অভিযানকালে তাদের হেফাজত থেকে ৪ লক্ষ টাকা মূল্যের ১৬০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এছাড়াও মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ৩টি পুরাতন সচল অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং ১টি পুরাতন সচল বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃতদের উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এই সংক্রান্তে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Posted ১১:৫২ অপরাহ্ণ | রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta