রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১১ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ২৫শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

উখিয়ার সোনাইছড়ির সন্ত্রাসী হোছন আহমদ ইয়াবা মামলায় কারাগারে

মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১৮
410 ভিউ
উখিয়ার সোনাইছড়ির সন্ত্রাসী হোছন আহমদ ইয়াবা মামলায় কারাগারে

আদালত প্রতিবেদক(৬ আগষ্ট) :: কক্সবাজারের সংবাদকর্মী ও আইনজীবী সহকারী বেলাল আজাদ হামলা মামলার আসামী উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিনের পশ্চিম সোনাইছড়ি গ্রামের বাদামতলী এলাকার মোজাফ্ফরের ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও কুখ্যাত সন্ত্রাসী হোছন আমদ (৪০) ইযাবা ট্যাবলেটের (মাদকদ্রব্য আইনের) মামলায় অবশেষে কারাগারে গেছে।

গত ৩ আগষ্ট উখিয়া থানার পুলিশ বিশেষ অভিযান চালিয়ে সোনাইড়ির বাদামতলী এলাকা থেকে তাকে গ্রেফতার করে কক্সবাজার আদালতে সোর্পদ করা হলে কর্তব্যরত বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এলাকার চিহ্নিত ও দুর্ধর্ষ সন্ত্রাসী এবং ইয়াবাসক্ত ও ট্যাবলেট ব্যবসায়ী হোছন আহমদের বিরুদ্ধে স্থানীয় ফকির আহমদের ছেলে রশিদুল আলম হত্যা চেষ্টা ও অঙ্গহানির মামলা নং:জি.আর-১১২/ ২০১৭ (উখিয়া থানা), মৃত মোঃ আলমের ছেলে শফি আলম হত্যা চেষ্টা ও অঙ্গহানির মামলা নং:জি.আর-৩৫/২০১৭ (উখিয়া থানা), সংবাদকর্মী ও আইনজীবী সহকারী বেলাল আজাদ হত্যা চেষ্টা ও অঙ্গহানির মামলা নং:জি.আর-১৬৪/২০১৮ (উখিয়া
থানা), সোনারপাড়া এলাকার চেহের আলমের ছেলে ছৈয়দ আলমের বোট চুরি ও ছিনতাই মামলা নং:সি.আর-২০০/ ২০১৭ (উখিয়া কোর্ট) এবং ২০১৬ সালে চট্টগ্রাম শহরে মাদকদ্রব্য অধিদপ্তরের হাতে বিপুল পরিমাণের ইয়াবা ট্যাবলেটের চালান সহ হাতেনাতে ধৃত ও দীর্ঘ কারাগারে থাকা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা নং:দায়রা-৬৪৫৫/ ২০১৬ (সদরঘাট থানা) সহ বিভিন্ন অপরাধে এক ডজনের মত মামলা আছে।

উখিয়া পুলিশ কোর্টের জিআরও জাহেদ কুখ্যাত হোছন আহমদ গত ৩ আগষ্ট থেকে কারাবন্দি থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

410 ভিউ

Posted ১:০৬ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ০৭ আগস্ট ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com