
শহিদুল ইসলাম,উখিয়া(৭ সেপ্টেম্বর) :: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে উখিয়া উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা শুক্রবার (৭ সেপ্টেম্বর) আবুল কাশেম নুরজাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপি সভাপতি, জাতীয় সংসদের সাবেক হুইপ জননেতা শাহজাহান চৌধুরী।
উপজেলা বিএনপি’র বিপ্লবী সভাপতি জননেতা সরওয়ার জাহান চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা সোলতান মাহমুদ চৌধুরী ও উপজেলা যুবদলের সভাপতি আহসান উল্লাহ’র সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক ও শ্রমিক দলসহ সকল ইউনিটের নেতৃবৃন্দ।
বক্তব্য রাখেন জেলা বিএনপি সহ-সাংগঠনিক সম্পাদক এম.মোক্তার আহমদ, উপজেলা বিএনপি’র সিঃ সহ-সভাপতি জুহুর আহমদ চৌধুরী, সহ-সভাপতি অধ্যাপক তহিদুল আলম তহিদ, সহ-সভাপতি সাবের আহমদ কন্ট্রাক্টর সহ নেতৃবৃন্দ।
সভা শুরুতে কুরআন তিলাওয়াত করেন যুবদল নেতা মোহাম্মদ শাহআলম।

Posted ৭:৩৮ অপরাহ্ণ | শুক্রবার, ০৭ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta