
মোসলেহ উদ্দিন,উখিয়া(২৪ নভেম্বর) :: উখিয়ার হলদিয়াপালং আঞ্চলিক সড়কে ব্রিজ ধ্বসে কয়লা বোঝাই ট্টাক খাদে পড়ে চালক,হেলপার শ্রমিকসহ ৫জন আহত হয়েছে। তাদেরকে কক্সবাজার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অনৈতিক ভাবে ভারী পণ্য বোঝাই যানবাহন চলাচলের কারনে ব্রিজ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার ঘটনায় গ্রামবাসির মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। গ্রামবাসির দাবী সংশ্লিষ্ঠ ইটভাটা মালিককে অবিলম্বে ভেঙ্গে পড়া ব্রিজ সংস্কার করে দিতে হবে।
এলাকাবাসির অভিযোগ উখিয়ার হলদিয়াপালং ইউনিয়নের বিভিন্ন স্থানে অবৈধ ভাবে গড়ে উঠা ইটভাটায় পুড়ানো ইট সরবরাহ ও বন সম্পদ ধ্বংস করে জ¦ালানীর জন্য কাট সরবরাহের ফলে নাইক্ষ্যংছড়ি ইউনিয়নের সাথে একমাত্র সংযোগ সড়কটি রিক্সা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।
শুক্রবার সকালে কয়লা বোঝাই একটি ট্টাক ইটভাটায় যাওয়ার সময় প্রতিমধ্যেই বাঁক কলের ছরা নামক এলকায় সংযোগ সড়কের ব্রিজের উপর গাড়ি উঠলেই ব্রিজ ভেঙ্গে কয়লা বোঝাই ট্টাকটি খাদে পড়ে যায়। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ায় এলাকার শতশত মানুষ স্কুল,কলেজ,মাদ্রাসাগামী ছাত্র/ছাত্রীদের অবর্ননীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
উখিয়া ডিগ্রী কলেজের সহকারি অধ্যক্ষ আব্দুল হক জানান, ভারী যানবাহন চলাচলের কারনে ব্রিজটি ক্রমশঃ ঝুঁকিপূর্ণ উঠেছে বলে দাবী করে বলেন, গ্রামীন সড়কে ভারী পণ্য বোঝাই যানবাহন চলাচল না করার বিধি নির্ষেধ থাকলেও এখানে তা মানা হচ্ছেনা। যে কারনে ব্রিজটি ভেঙ্গে পড়েছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল খায়ের বলেন, হলদিয়াপালংয়ে একটি ব্রিজ ভেঙ্গে কয়লা বোঝাই ট্টাক খাদে পড়ার কথা স্বীকার করেছে। তবে দুঘর্টনায় পতিত ট্টাকটি জব্দ করা হবে কিনা জানতে চাওয়া হলে তিনি বলেন, এ পর্যন্ত ও কোন অভিযোগ পাওয়া যায়নি।

Posted ১১:২৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta