
শহিদুল ইসলাম,উখিয়া(১০ সেপ্টেম্বর) :: ককসবাজারের উখিয়ায় ভ্রাম্যমান অাদালতে বিভিন্ন অপরাধের দায়ে সাত জন কে সাজা দিয়েছেন সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামুল সিদ্দিকী।
সোমবার বিকালে ভ্রাম্যমান অাদালতে এ সাজা প্রদান করেন।
অাটককৃতরা হলেন কেফারত উল্লাহ (২৮),ফজল করিম (৩২),নুর উদ্দিন (২৭),শাকের (২২),ও জয়নাল উদ্দীন (৩৫)। এরা সবাই রোহিঙ্গা।
উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদেরকে অাটক করেন অাইন শৃঙ্খলা বাহিনী। বাকী দুইজনের পরিচয় পাওয়া যায়নি। ইয়াবা সেবন,বিক্রী ও স্ত্রীকে অমানুষিক নির্যাতনের অপরাধে এ সাজা প্রদান করেন।
উখিয়ার সহকারী কমিশনার ভূমি একরামুল সিদ্দিকের সাথে রাত সাড়ে নয়টার দিকে যোগােযাগ করা হলে তিনি বলেন, মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এব্যাপারে কোন অাপোষ নেই।

Posted ১২:১৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta