
শহিদুল ইসলাম,উখিয়া(৭ অক্টোবর) :: ককসবাজারের উখিয়ার শরনার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে যত্রতত্রভাবে বাংলাদেশি ভুয়া আইডি কার্ড তৈরি ,ভূয়া সীম বিক্রি,ভূয়া রোহিঙ্গাদের ডাক্তারি সহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেছেন উখিয়ার নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) একরামুল ছিদ্দিক।
রবিবার দুপুরে এ অভিযান চালানো হয়। পরে ভ্রাম্যমান অাদালতে বিভিন্ন মেয়াদে সাজা দেন।
জানা গেছে,দীর্ঘদিন ধরে রোহিঙ্গা অধ্যুষিত বাজারগুলোতে বাধাহীন ভাবে তারা ভূয়া জাতীয় পরিচয়পত্র তৈরি,রোহিঙ্গাদের মাঝে সীম বিক্রি,ভূয়া ডাক্তার,জাল স্ট্যাম্পসহ বিভিন্ন অপরাধ মুলক কর্মকান্ড চালিয়ে আসছিল।
দন্ডপ্রাপ্তরা হলেন কাদের হোসনের ছেলে ছাইদুল অামিন, মোস্তাক অাহমদের ছেলে ছালামত উল্লাহ, অাবদুর রহমানের ছেলে মো: সেলিম, কবির অাহমদের ছেলেমিজানুর রহমান, কামাল উদ্দীনের ছেলে মুহাম্মদ শাকিল,ছৈয়দ নুরের ছেলে মোহাম্মদ ইসমাইল,নুরুল হকের ছেলে মিজানুর রহমান।
এদের কে একমাসের কারাদন্ড প্রদান করা হয়। অালী অাকবরের ছেলে মো:নুরকে ১৫দিনের কারাদন্ড দেওয়া হয়।
এ ব্যাপারে যোগাযোগ করা হলে উখিয়া সহকারী কমিশনার ভূমি একরামুল ছিদ্দিক বলেন, ১৮৬০ এর দন্ডবিধি ১৮৮ ও ২৯৪ ধারায় তাদেরকে সাজা দেওয়া হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

Posted ১০:৩৮ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ অক্টোবর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta