
শহিদুল ইসলাম,উখিয়া(৭ অক্টোবর) :: কক্সবাজারের উখিয়ার হলদিয়া পালং ইউনিয়নের খেওয়াছড়িতে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প বনরুপা খেওয়াছড়ি অাবাসন প্রকল্পে অাশ্রয় নেওয়া ৯২টি ভূমিহীন পরিবারের মাঝে নামজারী খতিয়ান বিতরণ করেছেন উখিয়া উপজেলা ভুমি অফিস।
শনিবার রাত অাট টার দিকে উপজেলা সহকারী কমিশনার ভুমির কাযালয়ে নামজারী খতিয়ান তুলে দেন সহকারী কমিশনার ভুমি একরামুল ছিদ্দিক।
উখিয়া উপজেলা সহকারী কমিশনার(ভুমি)একরামুল ছিদ্দিক বলেন,বিনামুল্যে নামজারী খতিয়ান ভুমিহীনদের মাঝে তুলে দেওয়া হয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে ত্রান সামগ্রী বিতরন করছে।

Posted ২:৪৪ পূর্বাহ্ণ | সোমবার, ০৮ অক্টোবর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta