
মোসলেহ উদ্দিন,উখিয়া(৩ ডিসেম্বর) :: উখিয়া উপজেলার মাইক্রো,কার মালিক-শ্রমিক যৌথ সমবায় সমিতির কমিটি গঠনের লক্ষ্যে এক সম্মেলন রবিবার সন্ধ্যায় সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্টিত হয়েছে।
জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্টিত সভায় বক্তারা বলেন, মাইক্রো,কার মালিক-শ্রমিকের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আর্থিক উন্নয়ন ও নানান সমস্যা দুরীকরণের উপর গুরুত্বারোপ করে বক্তব্য রাখেন মোহাম্মদ শফি আলম কোম্পানী, শেখ হুমায়ুন কবির, মাহামুদুল করিম খোকা, মনির আহমদ, নুর আলম কোম্পানী ও তহিদুল আলম তহিদ।
সম্মেলনে উপস্থিত মালিক-শ্রমিকের ঐক্যমতের ভিত্তিতে ও উপস্থিত সুধীবৃন্দের সর্বসম্মতিক্রমে জাফর আলম চৌধুরীকে সভাপতি, শেখ হুমায়ুন কবিরকে সহ-সভাপতি ও শফিউল আলম কোম্পানীকে সাধারণ সম্পাদক করে ৩১সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করা হয়।

Posted ১২:০১ পূর্বাহ্ণ | সোমবার, ০৪ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta