মঙ্গলবার ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

মঙ্গলবার ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

এটাই শেষ নির্বাচন : শতাধিক আসনে আওয়ামী লীগের বিকল্প প্রার্থী

বুধবার, ২৯ নভেম্বর ২০১৭
846 ভিউ
এটাই শেষ নির্বাচন : শতাধিক আসনে আওয়ামী লীগের বিকল্প প্রার্থী

কক্সবাংলা ডটকম(২৯ নভেম্বর) :: আরেকটি নির্বাচনের পর অবসরে যেতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ঘনিষ্ঠদের তিনি বলেছেন, ‘২০১৮ এর পর আর নির্বাচন করতে চান না।’ অবসর নিয়ে তিনি ঢাকায় নয় থাকতে চান টুঙ্গিপাড়ায়। সেখানে পৈতৃক ভিটায় বাড়িও বানিয়েছেন।

ঘনিষ্ঠদের বলেছেন, ‘আল্লাহ যদি তৌফিক দেন আরেকবার দেশ পরিচালনা করার, তাহলেই শেষ।’ এর মধ্যে বাংলাদেশ একটা মর্যাদার জায়গায় যাবে বলেই বিশ্বাস কর্মঠ এই প্রধানমন্ত্রীর।

২০১৮ এর নির্বাচনে যে দল ক্ষমতায় আসবে তারাই ২০২০ সালে জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন করবে। একই দল ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি পালন করবে। শেখ হাসিনা এখন প্রতিটি ঘরোয়া আলোচনাতেই এই দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন।

তিনি সবাইকে মনে করিয়ে দিচ্ছেন, কেন আগামী নির্বাচন গুরুত্বপূর্ণ। কেন এই নির্বাচনে আওয়ামী লীগের জয়টা জরুরি। ২০২১ সালের মধ্যেই বাংলাদেশ মধ্য আয়ের দেশের তালিকায় প্রবেশ করবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর। ঘরোয়া আলোচনায় বলেছেন, ‘জাতির পিতার অসমাপ্ত কাজটা প্রায় সমাপ্ত করতে পেরেছি। আমার দায়িত্ব শেষ। নতুন প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দিবো। গ্রামে গিয়ে অবসর কাটাবো।`

২০২৩ সালে প্রধানমন্ত্রীর বয়স হবে ৭৬ বছর। ৭৬ এ বহুদেশে সরকার বা রাষ্ট্রপ্রধান রয়েছেন। একটু তাড়াতাড়ি হয়ে গেল না? ‘কোথায় তাড়াতাড়ি? ৮১ সাল থেকে আওয়ামী লীগের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছি। ৩৬ বছর দলের সভাপতি আর কত?’ এভাবেই জবাব দেন। একটা কথা সবসময়ই বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ‘ক্ষমতার লোভ আমার নেই। প্রধানমন্ত্রী হবার শখও আমার ছিল না। দেশ পরিচালনার দায়িত্বও নিয়েছি শুধু জাতির পিতার স্বপ্ন পূরণের জন্য।

জাতির পিতা চেয়েছিলেন এদেশের মানুষ সুখে থাকুক। দুবেলা পেট পুরে খাক। আমরা দেশটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলার কাছাকাছি নিয়ে গেছি। বিশ্বে আজ মর্যাদার আসনে বাংলাদেশ।’ বঙ্গবন্ধু হত্যার বিচার করেছেন, বাংলাদেশকে আত্মনির্ভরশীল করেছেন। এখন দারিদ্র মুক্তির দারপ্রান্তে বাংলাদেশ। প্রায়ই ঘনিষ্ঠদের বলেন, ‘আল্লাহ বোধ হয় এজন্যই আমাকে বাঁচিয়ে রেখেছিলেন।’

আগেও অবসরের কথা বলেছেন। প্রতিবার দলের কাউন্সিলে অবসরের ইচ্ছা জানান। কিন্ত কর্মীদের প্রবল আবেগের কাছে পরাস্ত হন। ‘কর্মীরাই আমার সব। এদেশের মানুষের ভালবাসায় সম্ভবত আমি বারবার মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছি।’ এমন কথা বলতে বলতে আবেগতাড়িত হয়ে পড়েন। এজন্যই কর্মীদের আবেদনের কাছে নিজের ইচ্ছার পরিবর্তন করেন। তবে, এবার আর না। সাধারণ মানুষের জীবনে ফিরে যেতে চান।

মালয়েশিয়ার নেতা মাহাথির মোহাম্মদের মতো কি তুমুল জনপ্রিয়তা নিয়েই তিনি ক্ষমতা ছেড়ে যেতে চান? এমন প্রশ্ন তাঁকে অনেকেই করে, কিন্ত তুলনায় ঘোর আপত্তি তাঁর। তিনি কারো মতো না। তিনি শেখ হাসিনা, অনন্য। মানুষের ভালবাসা উপেক্ষা করে সত্যি কি পারবেন তিনি অবসরে যেতে?

শতাধিক আসনে আওয়ামী লীগের বিকল্প প্রার্থী

শতাধিক আসনে আওয়ামী লীগের শক্তিশালী বিকল্প প্রার্থী রয়েছে। একাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন এসব প্রার্থী। তাদের অনেকেরই মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে শাসক দলের উচ্চ পর্যায়ের সূত্র জানিয়েছে।

সরকারের বিভিন্ন সংস্থার জরিপ ও আওয়ামী লীগের সাংগঠনিক নেতাদের পর্যবেক্ষণে এসব প্রার্থীদের শক্তিশালী অবস্থান এবং জনপ্রিয়তার বিষয়টিও উঠে এসেছে। তবে তাদের কারো মনোনয়নের বিষয় নিশ্চিত না হলেও প্রধানমন্ত্রীর টেবিলে রয়েছে তাদের নাম। নির্বাচনী মাঠ আরো গভীর পর্যবেক্ষণ ও বিএনপির তৎপরতা দেখে প্রার্থী বাছাইয়ের চূড়ান্ত কাজটি সারবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দলের নেতারা বলছেন, আগামী নির্বাচনে প্রার্থী বাছাইয়ে বেশ পরিবর্তন আসতে পারে। এ জন্যই প্রধানমন্ত্রী কয়েক দফায় এমপিদের সতর্ক করে বলে দিয়েছেনÑ কারো মুখ দেখে তিনি আগামী নির্বাচনে মনোনয়ন দেবেন না।

নির্বাচনে প্রার্থী বাছাইয়ের কয়েকটি জরিপ হয়েছে। সর্বশেষ জরিপে তারকা চিহ্ন দিয়ে প্রার্থীদের জনপ্রিয়তার বিষয়টি চিহ্নিত করা হয়েছে। এসব জরিপে সবচেয়ে জনপ্রিয় প্রার্থীর পাশে দেয়া হয়েছে পাঁচটি তারকা। তারপর ধারাবাহিকভাবে চার ও তিন তারকা দিয়ে চিহ্নিত করা হয়েছে।

আওয়ামী লীগ সূত্র জানায়, আগামী নির্বাচন অংশগ্রহণমূলক হবে এবং বিএনপি নির্বাচনে অংশ নেবে এ হিসাব করেই আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ দলের প্রার্থী বাছাই করবেন। বর্তমান সংসদের এমপিদের মধ্যে অন্তত দেড়শ’ জনপ্রিয় এমপি পুনরায় মনোনয়ন পাওয়ার ব্যাপারে আশাবাদী। তবে বিভিন্ন জরিপ পর্যালোচনা করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখনো কারো নাম চূড়ান্ত করেননি। বিএনপির নির্বাচনী প্রস্তুতি ও প্রার্থী বাছাই দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানা গেছে।

তবে অন্তত ১০০ আসনে বর্তমান এমপির বিকল্প শক্তিশালী প্রার্থী নির্বাচনী মাঠে রয়েছেন। জোট শরিকদের ছেড়ে দেয়া অনেক আসনেও আওয়ামী লীগের প্রার্থী রয়েছেন নির্বাচনী মাঠে। এসব প্রার্থীদের তালিকাও আওয়ামী লীগের হাইকমান্ডের হাতে রয়েছে। এসব প্রার্থীর অনেকেরই জনপ্রিয়তা রয়েছে। তালিকায় বর্তমান এমপির সন্তান কিংবা আওয়ামী লীগের প্রয়াত ও সাবেক নেতার পরিবারের সদস্যের নামও রয়েছে।

846 ভিউ

Posted ২:১০ পূর্বাহ্ণ | বুধবার, ২৯ নভেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com