
কক্সবাংলা ডটকম(১৭ সেপ্টেম্বর) :: প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ১৩৭ রানে হেরেছিল অ্যাঞ্জেলো ম্যাথিউজ-লসিথ মালিঙ্গারা৷ আফগানদের বিরুদ্ধেও বল হাতে প্রত্যাশাপূরণে ব্যর্থ হয় লঙ্কান বোলাররা৷
একটি করে ম্যাচ খেলেছে শ্রীলংকার গ্রুপে থাকা বাংলাদেশ এবং আফগানিস্তান। তাতেই তারা উঠে গেছে এশিয়া কাপের সুপার ফোরে।
টস জিতে এদিন প্রথম ব্যাটিং করে লঙ্কার বোলারদের বিরুদ্ধে ২৪৯ রান তোলে আফগানিস্তান৷ ইনিংসে শেষ বলে অল-আউট হয় আফগানরা৷
২৫০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ৪২ ওভারে ১৫৮ রানে অল আউট হয়ে যায় লঙ্কানরা৷ উপুল থরাঙ্গা ছাড়া আর কোনও ব্যাটসম্যান ৩০’র গণ্ডী ছুঁতে পারেননি৷
এই হারের ফলে এশিয়া কাপ থেকে বিদায় নিল অ্যাঞ্জেলো ম্যাথিউজের দল৷

Posted ১০:৫৪ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta