রবিবার ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

রবিবার ১৮ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজারকে আধুনিকমানের পর্যটন শহর গড়তে মুজিবুর রহমানের প্রয়োজন

মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮
413 ভিউ
কক্সবাজারকে আধুনিকমানের পর্যটন শহর গড়তে মুজিবুর রহমানের প্রয়োজন

এম.জিয়াবুল হক,চকরিয়া(২৩ জুলাই) :: কক্সবাজার পৌরসভা নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগের মেয়র মনোনীত মেয়র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যানের পক্ষে নৌকা মার্কার সমর্থনে গতকাল ২৩ জুলাই কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী গনসংযোগ ও ব্যাপক প্রচারনা করেছেন চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম।

এসময় তাঁর সাথে নির্বাচনী প্রচারনায় অংশনেন চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা, পেকুয়া উপজেলা, মাতামুহুরি সাংগঠনিক আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মীরা।

প্রচারনার শেষে এদিন রাতে কক্সবাজার জেলা পরিষদের সম্মেলনকক্ষে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে চকরিয়া উপজেলা, চকরিয়া পৌরসভা, পেকুয়া উপজেলা, মাতামুহুরি সাংগঠনিক আওয়ামীলীগ এবং সহযোগি সংগঠনের সকলস্তরের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন।

অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ সম্পাদক মো.নুরুল আবছার, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক ও পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মহসিন বাবুল, পেকুয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাসেম, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, কক্সবাজার সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মাহাদুল করিম মাদু, জেলা পরিষদের সদস্য ও বমুবিলছড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক সোলতান আহমদ, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, জেলা যুবলীগের সদস্য ও চকরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি তপন কান্তি দাশ, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত ওসমান, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী, বিএমচর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বদিউল আলম, কোণাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দিদারুল হক সিকদার, ঢেমুশিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান রোস্তম আলী, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম শহীদ, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক আনম হেফাজ সিকদার, চকরিয়া পৌরসভা মৎস্যজীবিলীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মানিক প্রমুখ নেতৃবৃন্দ।

মতবিনিময় সভায় চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বলেছেন, দেশের চলমান উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে আওয়ামীলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। দেশের অগ্রগতি ও জনগনের ভাগ্য উন্নয়নের জন্য জননেত্রী শেখ হাসিনার মতো সৎ দক্ষ ও বিচক্ষন নেতৃত্বের বিকল্প নেই।

তাই সরকারের উন্নয়ন অগ্রগতির সাথে কক্সবাজার পৌরবাসিকে অবিচল থাকতে হবে। সেইজন্য অনুষ্টিতব্য পৌরসভা নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগের মেয়র মনোনীত মেয়র প্রার্থী জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জননেতা মুজিবুর রহমান চেয়ারম্যানকে নৌকা মার্কায় বিজয়ী করতে হবে।

জাফর আলম আরও বলেছেন, দেশের উন্নয়ন অগ্রগতির জন্য বারেবারে দরকার, জননেত্রী শেখ হাসিনার সফল সরকার। তেমনি উন্নয়নের মাধ্যমে আগামীদিনে কক্সবাজারকে আধুনিকমানের পর্যটন শহর গড়তে হলে মুজিবুর রহমানের মতো দক্ষ নেতৃত্বের প্রয়োজন। তাই কক্সবাজার পৌরসভার সম্মানিত ভোটারদেরকে উন্নয়নের পক্ষে দেশের অগ্রগতির পথে অবিচল থাকলে হলে অবশ্যই উন্নয়নের প্রতীক নৌকাকে বিজয়ী করতে হবে।

413 ভিউ

Posted ১২:১৭ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৪ জুলাই ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com