
এম আবু হেনা সাগর, ঈদগাঁও :: পর্যটন নগরী কক্সবাজারের সন্নিকটে গড়ে উঠা বিরাম প্রকৃতির অপরুপে সৌন্দর্য গড়া সাগর বেষ্টিত আরেক পর্যটন স্পট চৌফলদন্ডী।
সেতুর আশপাশ স্থলে গড়ে উঠেছে হরেক রকম দৃশ্যনীয় স্থান। দেখতে বেশ চমৎকার বটে।
বিশাল বুক থেকে বয়ে গিয়ে নদীটি পড়েছে বঙ্গোপসাগরে। এখানে একপাশে মহেশ খালী চ্যানেলের অপরুপ দৃশ্য, অন্য পাশে বায়ু বিদ্যুৎ কেন্দ্রের প্রজেষ্ট।
মাঝখানে দৃষ্টিনন্দন সেতু। সাথে রয়েছে শুটকি মহাল, রাখাইন পাড়াসহ ছোটবড় ইঞ্জিন চালিত পাল তোলা নৌকা।
ভ্রমণপিপাসুদের মুগ্ধ করছে নান্দনিক স্থান। সৌন্দর্য খুবই কাছে টানে পর্যটকদের।
সেতুতে ঘিরে গড়ে উঠা দৃষ্টিনন্দন এলাকাটি পর্যটকদের দারুণভাবে আকর্ষণ করে। স্বচ্চজলরাশি আর সবুজ গাছের মায়া জালে বন্দি হয়ে পড়ে স্থানীয় কিংবা দুরদূরান্ত থেকে পর্যটকরা।
শীতের শুরুতেই বৈকালিক সময়ে সেতুতে ভীড় করে নর নারীরা।
প্রকৃতির এক অপরুপ প্রশান্তির স্থান চৌফলদন্ডী। ভৌগলিক অবস্থান, প্রাকৃতিক সুন্দর, নদী বেস্টিত এবং সাগরের নৈকট্য এক ভিন্নরকম সৌন্দর্যের স্বাদে বিমোহিত ভ্রমণ পিপাসুরা।
এখানে চোখ বুঝে অনায়াসে ফ্রেশ বাতাস মাখাসহ মনকে প্রশান্তির পরশ দিতে ছুটে আসেন পর্যটকরা।
চট্টগ্রাম থেকে আসা পর্যটক মিসকাত জানান দীর্ঘতম সমুদ্র নগরী কক্সবাজারের কাছাকাছি স্থানে গড়ে উঠা চৌফলদন্ডী সেতু পয়েন্ট স্পটটি সত্যিই মনোমুগ্ধকর। সুন্দর বটে।

Posted ৪:৪৩ অপরাহ্ণ | রবিবার, ৩০ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta