
কক্সবাংলা রিপোর্ট(৩০ নভেম্বর) :: কক্সবাজার শহরের খুরুসকুল ব্রীজ এলাকায় বিভিন্ন সরকারী বন থেকে অবৈধভাবে কাঠ সংগ্রহ করে সমুদ্রগামী নৌকা তৈরী করে আসছিল সংঘবদ্ধ চক্র।
এরই পরিপ্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মেজর মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে র্যাবের একটি দল ৩০ নভেম্বর ১টায় একটি বিশেষ অভিযান চালিয়ে ৩৪৬.১২ সিএটি কাঠ আটক করেছে। যার আনুমানিক মূল্য আনুমানিক ২১ লক্ষ টাকা।
অভিযান পরিচালনাকালে উপস্থিত বিভাগীয় বন কর্মকর্তা(দক্ষিণ) মোঃ আলী কবীর জানান,কাঠ আটকের ঘটনায় বন আইনের ৪১.৪২ ও ৫২ ধারায় মামলা রজু করা হয়েছে।

Posted ২:৩২ পূর্বাহ্ণ | শুক্রবার, ০১ ডিসেম্বর ২০১৭
coxbangla.com | Chanchal Das Gupta