
মুকুল কান্তি দাশ, চকরিয়া :: কক্সবাজারের চকরিয়ায় ট্রেনের ধাক্কায় রেজু আরা বেগম (৫২) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।
নিহত রেজু আরা চার পুত্র ও দুই কন্যা সন্তানের জননী।
মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল দশটার দিকে চিরিঙ্গা ইউনিয়নের পশ্চিম পালাকাটা ২ নং ওয়ার্ড রেললাইন এলাকায় এ দূর্ঘটনাটা ঘটে।
রেলওয়ে পুলিশ জানায়, উপজেলার পশ্চিম পালাকাটা এলাকায় মঙ্গলবার সকালে (কক্সবাজার- চট্টগ্রাম) রেললাইনের পাশে এক বৃদ্ধার মরদেহ পড়ে থাকতে দেখে এলাকাবাসী।
পরে তাঁরা খবর জানালে রেলওয়ে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৫২ বছর।
প্রত্যাক্ষদর্শী ফাহিম মোরশেদ জানান, ফার্মেসীতে ঔষধ কিনতে যাওয়ার সময় রেললাইন পারাপারে সময় ট্রেনের সাথে ধাক্কা লাগে বৃদ্ধা রেজু আরা বেগমের।
এতে তিনি ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা সড়কের পাশে নিথর দেহ পড়ে থাকতে দেখে।
চকরিয়া রেলস্টেশনের ইনচার্জ মো.ফরহাদ বিন জাফর চৌধুরী বলেন, রেলওয়ে পুলিশকে বিষয়টি জানানো হয়েছে।
তারা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে বলে জেনেছি।

Posted ৬:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta