শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শুক্রবার ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজারের চকরিয়ায় জেলা পরিষদ সদস্যের গাড়ি ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

বুধবার, ২৯ আগস্ট ২০১৮
398 ভিউ
কক্সবাজারের চকরিয়ায় জেলা পরিষদ সদস্যের গাড়ি ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

মুকুল কান্তি দাশ,চকরিয়া(২৯ আগস্ট) :: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পেজারো জীপের ধাক্কায় পাভেল সবুজ (১৮) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত এবং অপর এক আরোহী নবীউল আসাদ গুরুত্বর আহত হয়েছেন।

বুধবার বেলা সোয়া ১২ টায় চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাটস্থ দরগাহ গেইটে জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটুর মালিকানাধীন পেজারো জীপের ধাক্কায় ওই দূর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহী চকরিয়া পৌরসভার ৯ নং ওয়ার্ডের দিগরপানখালী এলাকার জানে আলমের ছেলে। আহত যুবক একই এলাকার শাহ আলমের ছেলে।

প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু গাড়ি যোগে কক্সবাজার যাচ্ছিলেন। একই সময়ে বিপরীত দিকে মোটর সাইকেল যোগে দুই যুবক চকরিয়ার দিকে যাচ্ছিল।

এইসময় বিপরীতমুখী দুটি গাড়ির সংঘর্ষে মোটরসাইকেল আরোহীরা গুরুত্বর আহত হয়।

পরে তাদের উদ্ধার করে মালুমঘাট মেমোরিয়াল খিস্ট্রান হাসপাতালে নেওয়া হয়। সেখানে পাভেল সবুজ মারা যায় এবং গুরুত্বর আহত নবীউল আলম আশংকাজনক হওয়ার তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

মালুমঘাট মেমোরিয়াল খিস্ট্রান হাসপাতালের মেডিকেল অ্যাসিসটেন্ট সুমন দাশ বলেন, আহত আসাদের অবস্থা আশংকাজনক।

মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির আইসি মো.আলমগীর হোসাইন বলেন, ঢাকা মেট্টো ঘ- ০৫০০৪৪ নাম্বার জীপ গাড়িটি জেলা পরিষদ সদস্য জাহেদুল লিটুর। দূর্ঘটনা কবলিত গাড়ি দুটিই জব্দ করা হয়েছে।

তবে জেলা পরিষদর প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম মুঠোফোন রিসিভ না করায় তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

398 ভিউ

Posted ২:১৫ অপরাহ্ণ | বুধবার, ২৯ আগস্ট ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com