শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ২৪শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজারের চকরিয়া জনসভায় ওবায়দুল কাদের : বিএনপি কোন দলের সাথে এখনও ঐক্য করতে পারেনি

রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮
482 ভিউ
কক্সবাজারের চকরিয়া জনসভায় ওবায়দুল কাদের : বিএনপি কোন দলের সাথে এখনও ঐক্য করতে পারেনি

বিশেষ প্রতিবেদক(২৩ সেপ্টম্বর) :: জাতীয় নির্বাচনকে সামনে রেখে সরকারের উন্নয়নের বার্তা সাধারণ মানুষের কাছে পৌছে দিতে কুমিল্লা ও চট্টগ্রাম হয়ে কক্সবাজারে পৌছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধিদল।

২৩ সেপ্টম্বর রবিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে চকরিয়া শহীদ আব্দুল হামিদ বাস টার্মিনালে কক্সবাজার জেলা আওয়ামীলীগ আয়োজিত জনসভায় যোগদান করেন। এতে প্রধান অতিথি হিসাবে তিনি বক্তব্য রাখেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি জামায়াত ক্ষমতায় আসলে আবারও ঘুর অন্ধকার নেমে আসবে। তাই আওয়ামীলীগকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনতে হবে’।

সেতুমন্ত্রী বলেন, ‘একদল, বিশদল, ত্রিশদল করেও এখনও কোন জনসভা করতে পারেনি। কারন, তাদের পাশে দেশের কোন মানুষ নেই। এজন্য এ পর্যন্ত কোন জনসভা করতে পারেনি। করতে পারেনি কোন আন্দোলনও। দিন যায়, মাস যায় আন্দোলনের দেখা নেই’।

ওবায়দুল কাদের আরো বলেন, ‘বিএনপি কোন দলের সাথে এখনও ঐক্য করতে পারেনি। তাদের সাথে কোনদল ঐক্য করতে চাই না। কারণ, বিএনপি নেতা এখন ঝিমিয়ে গেছে। এই ঝিমুইন্যা নেতাদের সাথে কেউ ঐক্য করবে না’।

তিনি উপস্থিত আওয়ামীলীগ নেতাদের উদ্দ্যশ্যে বলেন, ‘বিএনপি জামায়াত আমাদের প্রতিপক্ষ নয়, প্রতিপক্ষ আমরা নিজে নিজেই সৃষ্টি করছি। কেউ কারো বিরুদ্ধে সমালোচনা না করে আগামী নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে’।

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলমের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, ব্যারিসটার মুহিবুল হাসান চৌধুরী নওফেল, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাসান মাহবুব, উপ-প্রচার সম্পাদক আমিনুল হক আমিন, উপ-দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান সহ আওয়ামীলীগের কেন্দ্রীয় ও জেলার নেতৃবৃন্দরা বক্তব্য রাখেন।

এসময় সেতুমন্ত্রী আরো বলেন, ‘বিএনপি সাধারণ শিক্ষার্থীদের উচকে দিয়ে আন্দোলনের পায়তারা করেছিল। কিন্তু আমাদের নেত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের সব দাবি দাওয়া মেনে নিয়ে তাদের রাস্তা থেকে স্কুলে পাঠিয়ে দিয়েছে’।

যুক্তফ্রন্টের জাতীয় ঐক্যের ডাকের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, ‘একটি বিদেশি সংস্থা জরিপ চালিয়েছে, যেখানে বলা আছে আওয়ামী লীগের জনপ্রিয়তা ৬৬ শতাংশ। এই ৬৬ শতাংশ বাদ দিয়ে জাতীয় ঐক্য হতে পারে না। যুক্তফ্রন্ট যে ঐক্যের ডাক দিয়েছে, সেটি জাতীয় ঐক্য নয়, জাতীয়তাবাদী সাম্প্রদায়িক ঐক্য।’

পরে রাতে কক্সবাজার সদর ইউনিয়নের ঈদগাও উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা আওয়ামীলীগ আয়োজিত আরও একটি জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন।

এর আগে প্রতিনিধি দলটি আজ সকাল ১১টায় কর্ণফুলীর ক্রসিং এলাকার এসআর স্কয়ারে পথসভা শেষ করে লোহাগাড়ার চুনতির মেহেরুন্নেছা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পৃথক জনসভায় যোগদান করেন।

482 ভিউ

Posted ৯:১৮ অপরাহ্ণ | রবিবার, ২৩ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com