
কক্সবাংলা রিপোর্ট :: কক্সবাজারের বাকখালী নদীর মোহনা দিয়ে মায়ানমারে পাচারকালে বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জনকে আটক করেছে কোস্টগার্ড।
শনিবার ৬ ডিসেম্বর রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ৬ ডিসেম্বর শনিবার মধ্যরাত ১টায় কোস্ট গার্ড স্টেশন কক্সবাজার কর্তৃক কক্সবাজারের বাকখালী নদী সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় ১টি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৭ লক্ষ টাকা মূল্যের বিপুল পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য ও ঔষধ সামগ্রীসহ ৬ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত বোট, আলামত ও আটককৃত পাচারকারীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

Posted ১০:১০ অপরাহ্ণ | শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫
coxbangla.com | Chanchal Das Gupta