মঙ্গলবার ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

মঙ্গলবার ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজারের রামুতে আটক ভূয়া গোয়েন্দা কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে

শুক্রবার, ১৪ জুলাই ২০১৭
498 ভিউ
কক্সবাজারের রামুতে আটক ভূয়া গোয়েন্দা কর্মকর্তা ৫ দিনের রিমান্ডে

বিশেষ প্রতিবেদক(১৩ জুলাই) :: কক্সবাজারের রামুতে আটক হওয়া ভূয়া গোয়েন্দা কর্মকর্তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালত বৃহস্পতিবার ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। মো. আনোয়ার পাশা (২৮) নামের এই প্রতারককে গত ৫ জুলাই কক্সবাজারের রামুর বিমুক্ত বিদর্শন ভাবনা কেন্দ্র (১০০ ফুট বৌদ্ধ কেন্দ্র) থেকে আটক করা হয়েছিল।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার আফরুজুল হক টুটুল জানিয়েছেন, প্রতারকের বিরুদ্ধে দায়ের করা মামলা অত্যন্ত গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লিয়াকত আলী জানান, আটক হওয়া প্রতারক আনোয়ার পাশা ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার পাইথর ইউনিয়নের শহীদ নগর গ্রামের ৪ নম্বর ওয়ার্ডের নাজিম উদ্দিনের ছেলে। আনোয়ার পাশা স্বস্ত্রীক কক্সবাজারে এসে ভিআইপি সেজে প্রতারণা শুরু করেন।

এমনকি আটক হওয়া আনোয়ার পাশা কক্সবাজারে এসে নিজেকে ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টিলিজেন্স (ডিজিএফআই) এবং জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর উর্ধতন কর্মকর্তার পরিচয় দেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য এমপি প্রার্থীদের পক্ষে অত্যন্ত পজেটিভ প্রতিবেদন দেওয়াসহ আরো গুরুত্বপূর্ণ বিষয়ের কথা বলে টাকা হাতানোর প্রচেষ্টাও শুরু করেন।

গোপন সূত্রে এরকম সংবাদ পেয়ে এনএসআই’র একটি বিশেষ দল তার পিছু নেয় এবং তাকে রামুতে বেৌদ্ধ বিহারে আটক করা হয়। আটক প্রতারক আনোয়ার পাশাকে রামু থানায় সোপর্দ্দ করে তার বিরুদ্ধে প্রতারণা ও বিশেষ ক্ষমতা আইনের ২টি পৃথক মামলা রুজু করা হয়। মামলা দুটির একটিতে বৃহস্পতিবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালাত।

498 ভিউ

Posted ১:৩৪ পূর্বাহ্ণ | শুক্রবার, ১৪ জুলাই ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com