শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজারের রামুতে লাঞ্ছনার পর এবার মামলায় বিদ্ধ সেই প্রবীন শিক্ষক

মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০১৮
472 ভিউ
কক্সবাজারের রামুতে লাঞ্ছনার পর এবার মামলায় বিদ্ধ সেই প্রবীন শিক্ষক

কক্সবাংলা রিপোর্ট(২৩ জানুয়ারী) :: কক্সবাজারের রামুতে আওয়ামী লীগের সাংসদ সাইমুম সরোয়ার কমল কর্তৃক লাঞ্ছনার শিকারের অভিযোগকারী রামুর সেই প্রবীণ শিক্ষক সুনীল কুমার শর্মা ও তার ছেলে ঢাকাস্থ রামু সমিতির সাধারন সম্পাদক সুজন শর্মার বিরুদ্ধে মানহানির কথিত অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে।

২৩ জানুয়ারী মঙ্গলবার দুপুর দেড়টায় সিনিয়র সহকারী জজ আদালত(রামু) রাজিব দেব এর আদালতে কক্সবাজার সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এড.একরামুল হুদা বাদী হয়ে ৫০০ ও ৫০১ ধারায় নালিশি মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবি মোহাম্মাদ ইমরুল কায়েস মানিক জানান,কক্সবাজার সদর-রামুর আওয়ামী লীগের এমপি কমলের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করায় সুনীল শর্মা ও তার ছেলে সুজন শর্মার বিরুদ্ধে মানহানি মামলাটি দায়ের করা হয়েছে।এনিয়ে আগামী ১৪ ফেব্রুয়ারী চীপ জ্যুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

উল্লেখ্য গত ১৪ জানুয়ারী কক্সবাজারের রামুর জোয়ারিয়ানালা এলাকার জনসমক্ষে আওয়ামী লীগের সাংসদ সাইমুম সরওয়ারের হাতে স্থানীয় এক প্রবীণ শিক্ষক সুনীল কুমার শর্মা লাঞ্ছিত হওয়ার ঘটনার সংবাদটি একদির পর জাতীয় ও স্থানীয় পত্রিকায় ফলাও করে প্রকাশিত হয়।ওই ঘটনা নিয়ে সুনীল কুমার শর্মা তখন বলেন, ১৪ জানুয়ারী বেলা দেড়টার দিকে তিনি স্কুল থেকে বাড়ি ফিরছিলেন।

পথে জোয়ারিয়ানালা বাজারে দেখা হয় স্থানীয় সাংসদ সাইমুম সরওয়ারের সঙ্গে। এ সময় সাংসদ বাজারের দক্ষিণ পাশে বিকেএসপির মাঠের উন্নয়ন কাজের উদ্বোধন শেষে মোনাজাত করছিলেন। মোনাজাত শেষ হলে সাংসদ সাইমুম তাঁর দিকে এগিয়ে আসেন। বলেন, ‘তোর ছেলে সুজন আমার বিরুদ্ধে লেগেছে। তাকে সাবধান করে দিস। নইলে তাকে গায়েব করে ফেলব।’তখন শিক্ষক সুনীল কুমার ‘তুই-তোকারি’ করে কথা বলার কারণ জানতে চান সাংসদের কাছে। এটাও স্মরণ করিয়ে দেন যে তিনি একসময় সাংসদের শিক্ষক ছিলেন।

এ কথা বলার পর সুনীল কুমারের কাছে চলে আসেন সাংসদ। তারপর গলায় হাত দিয়ে তাঁকে ধাক্কা মারেন। এরপর পাঞ্জাবি টেনে ধরে বলেন, ‘তোর ছেলেকে সাবধান করবি। নইলে খবর আছে।’ এ ঘটনার সময় সেখানে অসংখ্য মানুষ উপস্থিত থাকলেও শিক্ষক সুনীলকে রক্ষায় কেউই এগিয়ে আসেননি।

তবে এই ঘটনাকে তিলকে তাল বানিয়ে বিএনপি ও তার প্রতিপক্ষদের অপরাজনীতি করার সুযোগ করে দিচ্ছে বলে অভিযোগ করে প্রতিবাদ পাঠান সাইমুম সরওয়ার কমল এমপি।আর সর্বশেষ এই ঘটনাকে কেন্দ্র করে প্রবীন শিক্ষক সুনীল কুমার শর্মা ও তার ছেলে জন শর্মার বিরুদ্ধে উল্টো মামলা দায়েরের ঘটনা ঘটল।

জানা যায়,রামুর প্রবীণ শিক্ষক সুনীল কুমার শর্মা রামুর চৌমুহনী এলাকার বাসিন্দা।২০১৪ সালে তিনি স্থানীয় উত্তর কাহাতিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অবসর নেন। তিনি ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বর্তমানে তিনি রামুর রতœগর্ভা রিজিয়া আহমেদ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করছেন।আর তাঁর ছেলে সুজন শর্মা ঢাকায় রামু সমিতির সাধারণ সম্পাদক।

এ ব্যাপারে শিক্ষক সুনীল শর্মার ছেলে সুজন শর্মা বলেন,আমার বাবা দীর্ঘদিন ধরে সুনামের সাথে শিক্ষকতা করেছেন এখনো করে যাচ্ছেন। আমিও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি করে ব্যবসা করছি। আমরা কোন ধরনের রাজনীতিতেও জড়িত নই। তবুও আমি এবং আমার পরিবারকে নানাভাবে হয়রানি করা হচ্ছে। সভ্য সমাজ ব্যবস্থায় এটা কোনভাবেই মেনে নেয়া যায়না।

তিনি আরও বলেন,দুর্বলের উপর সবলদের অত্যাচার-নির্যাতন সবসময় চলে আসছে,এখনো চলছে।লাঞ্চনার পর এ মিথ্যা মামলাটিই তার জলন্ত উদাহরন। আর রামুবাসীই সঠিক বিচার করবে কে সত্য কে মিথ্যা।

472 ভিউ

Posted ৩:৩৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ২৩ জানুয়ারি ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com