
প্রেস বিজ্ঞপ্তি(২৫ জানুয়ারী) :: কক্সবাজার শহরের মধ্য টেকপাড়া নিবাসী মরহুম আলহাজ্ব আবদুল্লাহ্ পেশকারের সহধর্মিনী জেবুন্নাহার বেগম (৬৪) ২৫ জানুয়ারী বৃহস্পতিবার সকাল ৯.১৫ মিনিটে নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি —— রাজেউন)।
ওইদিন মাগরিবের নামাজের পর টেকপাড়া জামে মসজিদ মাঠে মরহুমার নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
মরহুমা জেবুন্নাহার বেগম কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী হাবিব উল্লাহ্, জেলা পরিষদের প্রধান সহকারী মোহাম্মাদ আমান উল্লাহ, ইউনিয়ন ব্যাংকের সেকেন্ড অফিসার সাবেক কৃতি ফুটবলার জাহেদ উল্লাহ’র মাতা।
শোক:
এদিকে মরহুমার মৃত্যুতে শোক জানিয়ে আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন কক্সবাজার জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক অনুপ বড়–য়া অপু, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ফরাজি নুরুল আলম, ফুটবল প্রশিক্ষক খোরশেদ আলম, সাবেক কৃতি ফুটবলার টিটু, ক্রীড়া সাংবাদিক আনোয়ার হাসান চৌধুরী, ক্রীড়া সাংবাদিক মো: আমান উল্লাহ, সোহরাব হোসেন চৌধুরী, রফিকুল ইসলাম সোহেল ও ছৈয়দ আজাদ প্রমুখ।

Posted ১:১২ পূর্বাহ্ণ | শুক্রবার, ২৬ জানুয়ারি ২০১৮
coxbangla.com | Chanchal Das Gupta