শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

শনিবার ১৭ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজারের ৩০টি ক্যাম্পে অনাথ রোহিঙ্গা শিশু প্রায় ৪০ হাজার

শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮
421 ভিউ
কক্সবাজারের ৩০টি ক্যাম্পে অনাথ রোহিঙ্গা শিশু প্রায় ৪০ হাজার

কক্সবাংলা রিপোর্ট(১৪ সেপ্টেম্বর) :: কক্সবাজারের উখিয়া ও টেকনাফের ৩০টি ক্যাম্পে নতুন করে আসা সাত লাখ রোহিঙ্গা ছাড়াও আগে থেকে ছিল মিয়ানমারের প্রায় চার লাখ মানুষ।

কক্সবাজারের ৩০টি ক্যাম্পে আশ্রিত এসব রোহিঙ্গার মধ্যে অনাথ শিশু প্রায় ৪০ হাজার।

এদের মধ্যে আট হাজারের বেশি শিশুর পিতা-মাতা এমনকি পরিবারের কোনো সদস্য নেই। নিকটাত্মীয় ছাড়াই ভিন্ন ভিন্ন পরিবারে বেড়ে উঠছে এসব শিশু। সরকারের পাশাপাশি বিভিন্ন বেসরকারি ও আন্তর্জাতিক সংস্থা এদের দেখভাল করছে।

শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয় সূত্রে জানা গেছে, নতুন করে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের মধ্যে নিবন্ধনকৃত অনাথ শিশু মোট ৩৯ হাজার ৮৪১ জন।

এর মধ্যে ১৯ হাজার ৫৯ জন ছেলেশিশু। মেয়েশিশু ২০ হাজার ৭৮২ জন। পরিবারের কারো সন্ধান মেলেনি এমন শিশু ৮ হাজার ৩৯১ জন। সমাজসেবা অধিদপ্তরের জরিপে এ তথ্য উঠে এসেছে।

সংশ্লিষ্টরা জানান, স্বজনহীন শিশুদের লালন-পালনের জন্য সমাজসেবা অধিদপ্তর ও ইউনিসেফের যৌথ উদ্যোগে জুন থেকে বিভিন্ন পরিবারকে অর্থসহায়তা দেয়া হচ্ছে।

প্রতি মাসে একেকজন শিশুর তত্ত্বাবধান ও সুরক্ষার জন্য ২ হাজার টাকা দেয়া হচ্ছে। এছাড়া শিশুদের খাদ্য ও চিকিৎসা সুবিধাও দেয়া হয়।

ইউনিসেফ আর্থিক ও কারিগরি সহায়তা দিলেও প্রকল্পটি ব্যবস্থাপনা ও তদারকি করছে সমাজসেবা অধিদপ্তর। প্রাথমিকভাবে সাত হাজার শিশুকে এসব সহায়তা দেয়া হলেও বাকিদেরও এ কার্যক্রমের অন্তর্ভুক্ত করা হবে।

সমাজসেবা অধিদপ্তর চট্টগ্রামের বিভাগীয় পরিচালক ড. নাজনীন কাউসার চৌধুরী বলেন, সমাজসেবা অধিদপ্তর জরিপের মাধ্যমে পিতা-মাতা ও স্বজনহীন শিশুদের তালিকা তৈরি করেছে। বিভিন্ন ক্যাটাগরিতে তাদের সহায়তার চেষ্টা করা হচ্ছে। এরই মধ্যে ইউনিসেফের সঙ্গে ছয় মাসের একটি চুক্তি হয়েছে সরকারের।

চুক্তি অনুযায়ী, চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত শিশুদের আর্থিক ও কারিগরি সহায়তা দেয়া হবে। চুক্তির মেয়াদ শেষে প্রকল্পটির সময়সীমা বৃদ্ধি অথবা নতুন প্রকল্পের মাধ্যমে স্বজনহীন অনাথ শিশুদের নিরাপদে বসবাসের পরিবেশ তৈরি করা হবে।

রোহিঙ্গাদের নিয়ে কর্মরত বেসরকারি সংস্থার কর্মীরা জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে অনাথ শিশুরাই সবচেয়ে খারাপ অবস্থায় রয়েছে। এদের অনেকেই মানসিকভাবে বিপর্যস্ত। পিতা-মাতা ও পরিবারের কেউ না থাকায় এসব শিশু মানসিক আতঙ্কে দিন কাটাচ্ছে।

শিশুদের স্বাভাবিক জীবনে ফেরাতে বেসরকারি সংস্থার পাশাপাশি সরকারের পক্ষ থেকেও বিভিন্ন প্রকল্প নেয়া হচ্ছে।

জানা গেছে, ক্যাম্পের ভেতরেই স্বজনহীন নিঃসঙ্গ শিশুদের বিশেষ পরিচর্যার জন্য একটি প্রকল্প নেয়া হয়েছে। এসব শিশুর জন্য বিশেষ স্কুল ও চিকিৎসা ব্যবস্থার পরিকল্পনা রয়েছে সরকারের।

421 ভিউ

Posted ৪:০৩ পূর্বাহ্ণ | শনিবার, ১৫ সেপ্টেম্বর ২০১৮

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com