বৃহস্পতিবার ৫ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ ফাল্গুন, ১৪৩৩ বঙ্গাব্দ

কক্সবাজারে আন্ত: কলেজ ফুটবল টূর্ণামেন্টের ফাইনালে মহেশখালী ও সিটি কলেজ

🗓 Tuesday, 25 November 2025

👁️ ৯৬ বার দেখা হয়েছে

🗓 Tuesday, 25 November 2025

👁️ ৯৬ বার দেখা হয়েছে

রোতাব চৌধূরী :: তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের নির্দেশনায় কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে আন্ত: কলেজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত সেমিফাইনালের দুইটি ম্যাচের প্রথমটিতে সকালে মহেশখালী ডিগ্রী কলেজ টাইব্রেকারে ৪-২ গোলে বদরখালী ডিগ্রি কলেজ ফুটবল দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে। নির্ধারিত সময়ে তাদের ফলাফল ছিল গোলশূন্য ড্র।

অপরদিকে বিকালে সেমিফাইনালের ২য় খেলায় কক্সবাজার সিটি কলেজ ২-০ গোলে উখিয়া ডিগ্রী কলেজ ফুটবল দলকে পরাজিত করে ফাইনাল নিশ্চিত করে।

বিকেল তিনটায় অনুষ্ঠিত হবে মহেশখালী ও সিটি কলেজের মধ্যেকার এ ফাইনাল খেলা।

সকল দর্শকের জন্য উন্মুক্ত এ টূর্ণামেন্টে জেলার নয় উপজেলার ১২ টি কলেজ ফুটবল দল অংশ নেয়।আজ অনুষ্ঠিত ফাইনাল খেলায় বিজয়ী ও রানার আপ দল পরবর্তীতে বিভাগীয় ও জাতীয় পর্যায়ে অংশ নিবে বলে জানান জেলা ক্রীড়া কর্মকর্তা মো: আলাউদ্দিন।

এই বিভাগ এর আরো খবর

সর্বাধিক পঠিত খবর

এই বিভাগের আরো খবর