মঙ্গলবার ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

শিরোনাম

মঙ্গলবার ৯ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

শিরোনাম

কক্সবাজারে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ : বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে

রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭
525 ভিউ
কক্সবাজারে আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ : বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে

সংবাদ বিজ্ঞপ্তি(১০ ডিসেম্বর) :: ৪১তম আওলাদে রাসুল (দঃ) আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী বলেছেন, অর্থ ও লোভ-লালসার কারণে মুসলমানরা বিপদগামী হচ্ছে। যার কারণে ইহুদী-নসরা ইসলামের আলো নিভিয়ে দিতে নানা ষড়যন্ত্র করছে।

তাই মুমিন মুসলানদের ঈমান ও আকীদাকে আরো মজবুত করতে হবে। চলতে হবে আল্লাহ-তায়ালার হুকুম মতো। এ জন্য কোরআন ও রাসুল (সাঃ) আদর্শকে মজবুতভাবে আঁকড়ে ধরতে হবে। এতে হৃদয়গুলো আলোকিত হবে। আপনাদের বক্ষ আলোকোজ্জ্বল হবে।

আপনাদের কাজে বরকত হবে। আর এটাকে আঁকড়ে ধরলে, সিলসিলার সমস্ত মাশায়েখে কেরাম-এর সান্নিধ্য অর্জন করা যাবে। তিনি বলেন, সাচ্ছা মুসলমানরা বেচেঁ থাকতে পবিত্র জেরুজালেমকে ইসলায়েলের রাজধানী করতে দেয়া হবে না। এ জন্য বিশ্ব মুসলিমদের ঐক্যবদ্ধ হয়ে বাতিলের বিরুদ্ধে লড়তে হবে।

শনিবার ৯ ডিসেম্বর রাতে কক্সবাজার মাদ্রাসা-এ-তৈয়্যবিয়া তাহেরিয়া সুন্নিয়া প্রাঙ্গনে সালানা জলসায় প্রধান অতিথির মুল্যবান তক্বরীর পেশকালে তিনি উপরোক্ত কথা বলেন। পরে হুজুর দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন।

সালানা জলসায় প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দঃ) শাহজাদা আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ কাশেম শাহ (মাদ্দাজিল্লুহুল আলী) ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আওলাদে রাসুল (দঃ) শাহজাদা আল্লামা আলহাজ্ব সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ (মাদ্দাজিল্লুহুল আলী)।

তক্বরীর পেশ করেন চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার শায়খুল হাদিস আল্লামা আলহাজ্ব মুফতি ওবাইদুল হক নঈমী ও চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মুফাচ্ছির আল্লামা আলহাজ্ব বখতিয়ার উদ্দিন আল কাদেরী।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ মহসিন, সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ শামসুদ্দিন, জয়েন্ট সেক্রেটারি জেনারেল আলহাজ্ব মুহাম্মদ সিরাজুল হক, কক্সবাজার জেলা গাউছিয়া কমিটির সভাপতি আলহাজ্ব ওমর সুলতান, সাধারণ সম্পাদক জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ্ব শফিকুর রহমান কোম্পানী, সহ-সভাপতি আলহাজ্ব মুহাম্মদ আজিম, সহ-সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ আলী আল কাদেরী, এড. মনির উদ্দিন মনির, আবদুল্লাহ মাসুদ আজাদ, মাওলানা ছলিম উল্লাহ, মাওলানা সালাহ উদ্দিন মুহাম্মদ তারেক, মাওলানা ক্বারী গিয়াস উদ্দিন।

১০ ডিসেম্বর রবিবার মহিলাদের বায়াত গ্রহণ করেন হুজুর কেবলা। বাদে আছর তিনি কলাতলীতে পিএইচপি গ্রুপের নির্মাণাধীন হোটেলের হেলিপ্যাড থেকে হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন।

525 ভিউ

Posted ১০:৫০ অপরাহ্ণ | রবিবার, ১০ ডিসেম্বর ২০১৭

coxbangla.com |

এ বিভাগের সর্বাধিক পঠিত

এ বিভাগের আরও খবর

আর্কাইভ ক্যালেন্ডার

SunMonTueWedThuFriSat
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031 

Editor & Publisher

Chanchal Dash Gupta

Member : coxsbazar press club & coxsbazar journalist union (cbuj)
cell: 01558-310550 or 01736-202922
mail: chanchalcox@gmail.com
Office : Shaheed sharanee road, cox’sbazar municipalty
coxsbazar-4700
Bangladesh
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
বাংলাদেশের সকল পত্রিকা সাইট
Bangla Newspaper

ABOUT US :

coxbangla.com is a dedicated 24x7 news website which is published 2010 in coxbazar city. coxbangla is the news plus right and true information. Be informed be truthful are the only right way. Because you have the right. So coxbangla always offiers the latest news coxbazar, national and international news on current offers, politics, economic, entertainment, sports, health, science, defence & technology, space, history, lifestyle, tourism, food etc in Bengali.

design and development by : webnewsdesign.com